নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

প্রোটিনের চাহিদা মেটাতে ডিম না মুরগির মাংস, কোনটি উপযোগী?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2024 02:37:01 am

মুরগির মাংস এবং ডিম— এই দুই খাবারেই প্রোটিন আছে ভরপুর পরিমাণে, তবে সম পরিমাণে নয়। সে ক্ষেত্রে প্রোটিনের চাহিদা মেটাতে ডিম না কি মুরগির মাংস— কোনটি বেশি ভরসাযোগ্য?


ওজন ঝরানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী হওয়া— শরীরে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে থাকলে সুস্থ থাকার জন্য ওষুধ খাওয়ার দরকার পড়ে না। সে জন্য প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া জরুরি। মূলত আমিষ খাবারে প্রোটিনের পরিমাণ বেশি। কিন্তু আমিষ খাবারেরও শেষ নেই। প্রোটিন সমৃদ্ধ হওয়ার প্রতিযোগিতায় একেবারে সামনের সারিতে রয়েছে মুরগির মাংস এবং ডিম। এই দুই খাবারেই প্রোটিন আছে ভরপুর পরিমাণে, তবে সম পরিমাণে নয়। সে ক্ষেত্রে প্রোটিনের চাহিদা মেটাতে ডিম না কি মুরগির মাংস— কোনটি বেশি ভরসাযোগ্য?


ছোট থেকে বড়— চিকেনের নানা পদ খেতে ভালবাসেন সকলেই। ছুটির দিন বলে নয়, মাঝেমাঝেই দুপুর কিংবা রাতের খাবারে চিকেন থাকেই। স্বাদ এবং স্বাস্থ্যের যত্ন এক সঙ্গে নেয় বলেই, মুরগির মাংসের প্রতি অনেকেরই ভালবাসা আছে। মুরগির পাঁজরের দিকের মাংসেই প্রোটিন থাকে সবচেয়ে বেশি। শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে মুরগির মাংস চোখ বন্ধ করে অন্যতম বিকল্প হতে পারে।


অন্য দিকে পিছিয়ে নেই ডিমও। বিশেষ করে ডিমের সাদা অংশে প্রোটিন আছে সব চেয়ে বেশি। একটি গোটা ডিমে প্রোটিনের পরিমাণ ৬ গ্রাম। তবে প্রোটিনের পরিমাণের দিক থেকে মুরগির মাংস এগিয়ে আছে। শরীরের যত্ন নিতে প্রোটিন খাওয়া জরুরি, তবে তাই বলে অন্যান্য স্বাস্থ্য উপাদানগুলিকেও অবহেলা করা উচিত নয়। প্রোটিনের পাশাপাশি মুরগির মাংসে রয়েছে ভিটামিন এবং মিনারেলস, ফসফেরাস, ভিটামিন বি।


মুরগির মাংসের মতো ডিমেও প্রোটিন ছাড়া আরও অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। তার মধ্যে অন্যতম ভিটামিন ডি, ভিটামিন বি১২, রাইবোফ্ল্যাভিন, কোলিন। প্রতিটি উপাদান সুস্থ থাকতে সাহায্য করে।


ডিম এবং মাংস— দুই-ই স্বাস্থ্যগুণে অনন্য। সে ক্ষেত্রে সুস্থ থাকতে কোনটির উপর বেশি ভরসা রাখা জরুরি? পুষ্টিবিদেরা জানাচ্ছেন, প্রোটিনের চাহিদা মেটাতে মুরগির মাংস বেশি উপকারী, ডিমের চেয়ে। তাই বলে ডিম খাওয়ার কোনও সুফল নেই, তা একেবারেই নয়। ডিম খেলেও প্রোটিন পাবে শরীর, তবে মাংস শরীরে প্রোটিনের শূন্যস্থান দ্রুত পূরণ করবে। প্রোটিন কম থাকলেও অন্যান্য পুষ্টিগুণ আবার মুরগির মাংস অপেক্ষা ডিমে বেশি। তাই শরীরে যাতে বাকি উপাদানগুলির ঘাটতি না দেখা দেয়, তার জন্য ডিমও খেতে হবে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে