চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

থ্রিডি ভার্সনে দেখা যাবে প্রভাসের ‘আদিপুরুষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2022 03:16:49 am

◾ বিনোদন ডেস্ক 


‘বাহুবলী’ খ্যাত প্রভাসের সিনেমা মানেই যেন ভক্তদের কাছে ভিন্নরকম উন্মাদনা। এ তারকার নতুন ছবি ‘আদিপুরুষ’। মহাকব্যিক রাম-রাবণের যুদ্ধ সিনেমাটির প্রেক্ষাপট। এটি নির্মাণ করেছেন ওম প্রকাশ।


এরইমধ্যে সিনেমাটির ট্রেলার ঘিরে চলছে বিভিন্ন আলোচনা-সমালোচনা। তবে এতকিছুর মধ্যে নির্মাতা ওম প্রকাশ ঘোষণা দিলেন, থ্রিডি ভার্সনেও দেখা যাবে ‘আদিপুরুষ’। গত ৯ সেপ্টেম্বর সিনেমাটি ঘিরে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সেখানে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান। নির্মাতা ওম জানান, ‘ছবিটি ঘিরে বিভিন্ন সমালোচনা আমাদের চোখ এড়ায়নি। ভক্তদের উর্দ্দ্যেশে বলতে চাই, সিনেমা দেখার পর এইসব সমালোচনা আর কারও মনে থাকবে না। পাশাপাশি থ্রিডি ভার্সন সিনেমাটিকে নতুন মাত্রা দেবে।’


এদিকে ছবিটিকে ঘিরে শুরু হয়েছে নতুন সমালোচনা। রামের রাজ্য ‘অযোধ্যা’র প্রেক্ষাপট অনেকাংশে সিনেমাতে দেখা যাবে। এবার সেই অযোধ্যার প্রধান পুরোহিত সত্যেন্দ্রনাথ দাস ছবিটিকে নিয়ে করলেন নেতিবাচক মন্তব্য। একটি ভারতায় গণমাধ্যমেকে জানান, এই ছবিতে চরিত্রদের, বিশেষ করে রাবণের সাজ দেখে মনে হচ্ছে না এটা কোনো পুরাণের গল্প।


বরং সাজ দেখে মনে হচ্ছে যেন মোঘল আমলের গল্প। রাম এবং হনুমান চরিত্রের আচরণেও অসঙ্গতি দেখা যাচ্ছে বলে তার মত। ইতিহাস বিকৃতির পর ‘আদিপুরুষ’ কোনোভাবেই মুক্তি পাক, তা চান না তিনি।


এর আগে বিজেপি মুখপাত্র মালবিকা অবিনাশ ‘আদিপুরুষ’ নিয়ে জানিয়েছিলেন, কোনো রকম গবেষণা না করেই রামায়ণ অবলম্বনে ছবি নির্মাণ রতে শুরু করেছেন নির্মাতারা। যা মুর্খামির নজির। বিশেষ করে রাবণ চরিত্রের নির্মাণের সময় অনেক বেশি যত্নবান হওয়া উচিত ছিল বলে তার দাবি। 


মালবিকা আরও বলেন, ‘ছবিতে যে রাবণকে আকাশে উড়তে দেখা যাচ্ছে, সে আদৌ ভারতীয়? চোখে নীল মেকআপ, চামড়ার জ্যাকেট পরা ও কী মূর্তি! এটা আমাদের ইতিহাস যা তারা তুলে ধরতে চলেছেন? কেবলমাত্র সৃষ্টির অধিকার আছে বলেই যা খুশি করা যায় না বোধ হয়।’ 


অন্যদিকে বিজেপির নেতা নরোত্তম বলেন, ‘হনুমানজি চামড়ার জামাকাপড় পরে আছেন। মহাকাব্যে তার পোশাক আলাদা ছিল। এভাবে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বিতর্ক তৈরি করার কোনো মানে হয় না। আমি একটা চিঠি লিখে দিচ্ছি ওম রাওতকে। এ ধরনের অদ্ভুত দৃশ্য না সরালে আইনি পদক্ষেপ নেবো আমরা।’


গত ২ অক্টোবর, ‘আদিপুরুষ’ -এর ঝলকে রাবণের লুক প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ হয়েছেন দর্শক। সাইফের চেহারা বাবর, অওরঙ্গজেব কিংবা নিদেনপক্ষে তৈমুরের মতো মুঘল যোদ্ধার মতো হতে পারে। কিন্তু রাবণ যে কোনোভাবেই এমন দেখতে হতে পারে না- এমন অভিমত অনেকের।  


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৫ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫৯ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৬৪ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে