বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুলসহ গ্রেফতার ৫

মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৮নভেম্বর) বিকেলে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের নিজ বাড়ি থেকে মো. ফখরুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, বিএনপি কর্মী তানভীর আহমদ, মো. ইনসান আলী, নাইম আহমদ। 

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, কনকপুর এলাকার ঘটনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে। আজ আদালত তাদের কারাগারে প্রেরণ করেছেন। 

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, মৌলভীবাজারে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকর অব্যাহত রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা বাড়ীতে বিনাকারণে পুলিশী অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে আটক করা হচ্ছে। নির্বিচারে গ্রেফতার বন্ধ করে অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

আরও খবর