লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন

নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডব ফসলের মাঠে

মেহেদী হাসান সাকিব ( Contributor )

প্রকাশের সময়: 08-10-2022 02:13:09 pm

খাদ্যের সন্ধানে বন্যহাতির দল উন্মত্ত হয়ে উঠেছে। ক্ষুধা নিবারণে একদল হাতি আমনক্ষেতে হানা দিয়েছে। গত কয়েক দিনে ৩০ থেকে ৩৫টি বন্যহাতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকার প্রায় ছয় একর জমির ফসল নষ্ট করেছে।


গতকাল শুক্রবার সন্ধ্যায় সরেজমিন দেখা গেছে, পাহাড়ি হিংস্র বন্যহাতির একটি দল ভারতের মেঘালয় রাজ্যের চেরেংপাড়া পাহাড়ি অঞ্চলে আস্তানা করেছে। দিনে পালিয়ে থাকে গহিন অরণ্যে। সন্ধ্যা ঘনিয়ে এলে নেমে আসে রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকার ফসলি মাঠে। ফসল রক্ষায় রাত জেগে মশাল জ্বেলে ও ঘণ্টা বাজিয়ে পাহারা দিতে হচ্ছে চাষিদের। এরপরও থামছে না হাতির তাণ্ডব।


আশালতা নেংমিনজা, আবদুল কাদির, সাহেদ, সুকুল চিসিমসহ কয়েক কৃষক জানান, প্রতি বছর বন্যহাতির দল ফসল ও জানমালের ক্ষয়ক্ষতি করছে। হাতির পাল চলতি বছরের শুরুর দিকে বোরো ধান ও গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করে। পরে আমনের বীজতলা নষ্ট করে। এখন পাকা আমন ধান নষ্ট করছে। হাতির তাণ্ডবে নির্ঘুম রাত কাটে তাঁদের।


পানিহাটা এলাকার এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য বিজার কুবি বলেন, দুই দিন ধরে আমনক্ষেতের ক্ষতি করছে বন্যহাতির দল। হাতি তাড়াতে উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জার লাইট এবং মশাল জ্বালানোর জন্য কেরোসিন তেলের প্রয়োজন হয়। কিন্তু তাঁদের মতো গরিব মানুষের পক্ষে তা কষ্টসাধ্য। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের সহযোগিতা চান তাঁরা।


নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবীর জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনার আওতায় আনা হবে। যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন তাঁরা।


ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতির পালকে তাড়ানোর বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তদন্ত করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

আরও খবর