ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

মৃত্যুর পর কী হয় কোষের, আশা দেখাচ্ছে গবেষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 05:23:55 pm

ফাইল ছবি


অনলাইন ডেস্ক: 


মৃত্যুর পরপরই প্রাণীদের কোষগুলো মারা যায় না। বরং মৃত্যুর অন্তত এক ঘণ্টা পরেও মৃত প্রাণীর রক্ত সঞ্চালন ও অন্যান্য কোষ কার্যকর থাকে। মৃত শূকরের ওপর গবেষণা চালিয়ে নতুন এ তথ্য খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির একদল গবেষক। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 


গবেষকেরা মনে করছেন, নতুন এই গবেষণার ফলাফল মানুষের অঙ্গগুলোকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে সহায়তা করবে। একই সঙ্গে আরও অনেক মানুষ অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পাবে। 




সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই গবেষণার জন্য গবেষকেরা ‘অর্গান এক্স’ নামের একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন এবং এই পদ্ধতি ব্যবহার করে ১০০ মৃত শূকরের শরীরজুড়ে অক্সিজেন পুনঃ সঞ্চালন করতে সক্ষম হয়েছেন। এ পদ্ধতির মাধ্যমে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরে কিছু কোষ ও অঙ্গ সংরক্ষণ করাও সম্ভব হয়েছে। 


গবেষক দলের প্রধান ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্সের অধ্যাপক ড. নেনাদ সেস্তান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই গবেষণার ফলাফল আমাদের এমন ইঙ্গিত দিচ্ছে যে কোষের মৃত্যু রোধ করা যেতে পারে। এমনকি মৃত্যুর এক ঘণ্টা পরেও প্রাণীর শরীর থেকে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ পুনরুদ্ধার করা সম্ভব।


এনওয়াইইউ গ্রসম্যান স্কুল অব মেডিসিনের ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড রিসাসিটেশন রিসার্চের পরিচালক ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সহযোগী অধ্যাপক ড. স্যাম পার্নিয়া লন্ডনের সায়েন্স মিডিয়া সেন্টারকে বলেছেন, ‘এটি সত্যিই এক অসাধারণ ও তাৎপর্যপূর্ণ গবেষণা। এটি প্রমাণ করে যে মৃত্যুর পরেও স্তন্যপায়ী প্রাণীর কোষ (মানুষসহ) যেমন মস্তিষ্ক কয়েক ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে।’ 


পার্নিয়া এই গবেষণায় জড়িত ছিল না। 


মৃত শূকরের ওপর ‘অর্গান এক্স’ পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা চালানোর ছয় ঘণ্টা পরে গবেষকেরা দেখতে পান, শূকরের দেহের হৃৎপিণ্ড, লিভার, কিডনিসহ অনেক অংশে নির্দিষ্ট কিছু সেলুলার ফাংশন সক্রিয় ছিল। পরে তাঁরা কিছু অঙ্গের কার্যকারিতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই একই দলের গবেষকেরা ২০১৯ সালে আরেকটি গবেষণা চালিয়েছিলেন। তখন তাঁরা মৃত শূকরের মস্তিষ্কে রক্ত সঞ্চালনের জন্য ‘ব্রেইন এক্স’ নামের একটি পদ্ধতি ব্যবহার করেছিলেন। 


এই গবেষণা কি মানুষের ওপর প্রয়োগ করা যাবে?


গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে এবং এটি একটি পরীক্ষামূলক গবেষণা। তবে গবেষকেরা এই গবেষণা নিয়ে আশাবাদী। তাঁরা বলছেন, অদূর ভবিষ্যতে এই গবেষণা মানুষের ওপর প্রয়োগ করা যেতে পারে। প্রাথমিকভাবে এটি অঙ্গ প্রতিস্থাপনের নতুন দুয়ার উন্মোচন করবে। বর্তমানে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে। তাদের নতুন পথ দেখাবে এই গবেষণা। 


সংবাদ সম্মেলনে ইয়েল ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর বায়োএথিক্সের পরিচালক ও গবেষণার সহলেখক স্টিফেন ল্যাথাম বলেছেন, ‘আপনি একজন মৃত দাতার কাছ থেকে অঙ্গ নিতে পারবেন। সম্ভবত অঙ্গটি দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যাবে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে যার প্রয়োজন তার কাছে পৌঁছে দেওয়া যাবে।


তবে গবেষকেরা স্পষ্ট করে বলেছেন, তারা কোনোভাবেই শূকরদের জীবিত করেননি। অঙ্গগুলো প্রতিস্থাপন করে ব্যবহারযোগ্য কি না, তা বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬০ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮০ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৫ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে