নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

আ. লীগের মনোনয়ন ফরম কিনে যা জানালেন মাহি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-11-2023 07:56:07 am

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: ফেসবুক থেকে সংগ্রহ  


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল শনিবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরে তিনি নিজেই ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।


পোস্টে এ চিত্রনায়িকা লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম।’


তিনি আরও লিখেন, ‘ইনশা আল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেবো।’


নিজের ফেসবুকে মা-বাবা ও স্বামীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন এই তারকা। যে ছবিতে তাদের হাতে রয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম।


এ দিকে গণমাধ্যমকে মাহি বলেন, ‘শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসবো।’


সম্প্রতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নেন তিনি।


এছাড়া শোবিজের শিল্পীদের আয়োজনে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের নামে জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে গতকাল শনিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন মাহি।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে