নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

নারায়ণগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-10-2022 08:16:51 am

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও মাইক্রোবাস সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার জন। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের কাঁচপুর ব্রিজ সংলগ্ন শিমরাইল অংশে এই দুর্ঘটনা ঘটে। 


ঘটনাস্থলে নিহত ব্যক্তি হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে নূর উদ্দিন খন্দকার (৪৫)। 


এছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন চার জন। তারা হলেন, হানিফ (৩০), মামুন (৩১), জামাল হোসেন (৪০) ও অজ্ঞাতনামা আরেক পুরুষ (৩৬)।


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন  জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ সংলগ্ন শিমরাইল অংশের একটি লেন দিয়ে ঢাকামুখী একটি হাইয়েস মাইক্রোবাস যাচ্ছিল। এ সময় উল্টোপথে অটোরিকশাটি আসছিল। এতে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচরে যায়।


প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় নূর ‍উদ্দিনকে মদনপুরের আল-বারাকা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আর বাকিদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’


একই তথ্য জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গুরুতর অবস্থায় চার জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় জামাল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়।


এ ঘটনায় ঢামেক হাসপাতালে চার জনের মরদেহ রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে