বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জের মেধাবী শিক্ষার্থী ফুলাল অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না

ফুলাল হোসেন এইচ,এস,সি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল। কিন্তু  অভাব-অনাটনের সংসারের হাল ধরতে  ভাগ্যে জোটেনি উচ্চ শিক্ষা । সিরাজঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের গুপিনাথ পুর গ্রামের মজিবর রহমানের ছেলে ফুলাল হোসেন। ঢাকা-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় চলতি বছরের মে-মাসের ১৫ তারিখে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ফুলাল সহ আহত হয় দুইজন। ওই ট্রাকের দৈনিক মুজুরীর কাজ করতেন ফুলাল। বনপাড়া থেকে উল্টো পথে আসা একটি ট্রাক অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফুলাল ও আব্দুল আলীম কেবিনের ভিতরে আটকে যায়। পরে তাদেরকে রেকার মেশিন দিয়ে টেনে বের করে নেওয়া হয় হাসপাতালে। এ সময় ফুলালের বাম পায়ের দুই জায়গায় ও বাম হাতের এক জায়গায় হাড় ভেঙ্গে যায়। পরিবারের  আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা করাতে  না পারায়, পঙ্গু হয়ে বিছানায় শুয়ে দিন কাটছে তার। ফুলালের চিকিৎসার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছে অসহায় পরিবার। আহত ফুলাল হোসেনের মা-বাবা বলেন আমি একজন দরিদ্র মানুষ। ছেলে সড়ক দুঘটনায় হাত ও পা ভেঙ্গে দীর্ঘ ছয় মাস ধরে বিছানা পড়ে আছে। এখন পর্যন্ত এক লাখ টাকার বেশি খরচ করেছি। ছেলেকে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছি না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। যোগাযোগের মোবাইল নম্বর:০১৭৯৯-১৪৬৮৬৫।

আরও খবর