আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

আজ খুলছে কুবির সিলগালা করা হলগুলো

সংগৃহীত ছবি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিলগালা করা আবাসিক হলগুলো আজ (৯ অক্টোবর) খুলে দেয়া হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ।



মিটিং বলা হয় , আজ (৯ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হয়েছে, শুধুমাত্র বৈধ আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে ও ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নিজস্ব পরিবহন ব্যতীত অন্যান্য সকল ধরনের পরিবহন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।






বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রভোস্টদের সাথে কথা বলে জানা যায়, বৈধ শিক্ষার্থী বলতে যাদের আইডি কার্ড রয়েছে শুধু তারা হলে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে যাদের আইডি কার্ড নেই তাদেরকে সাময়িক আইডি কার্ড প্রদান করা হবে বলে সিদ্ধান্ত এসেছে। সাময়িক আইডি কার্ড প্রদানের দায়িত্বে থাকবে প্রত্যেক হলের প্রভোস্টগণ।

এ ব্যাপারে শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, যেহেতু সকল শিক্ষার্থীর কাছে এখনো আইডি কার্ড পৌঁছায়নি। তাই আমরা সাময়িক একটি আইডি কার্ড প্রদান করবো। পরবর্তীতে এক-দেড় মাস সময় দেয়া হবে শিক্ষার্থীদের আবাসিকতা নেয়ার জন্য।

এক হলের শিক্ষার্থী অন্য হলে আছেন এদের জন্য কী ব্যবস্থা করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা প্রশাসনের সাথে কথা বলছি। তাদের জন্য মাইগ্রেশনের ব্যবস্থা করা হবে।


উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে প্রেস রিলিজের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরপর গত ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ে হঠাৎ মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটালে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় জুড়ে। পরবর্তীতে উদ্ভূত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধে ঘোষণা করা হয়।




আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে