শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

শাবিপ্রবিতে অটোমেশন চালু ; বাড়বে কার্যক্রমের গতিশীলতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অটোমেশন নতুন সেবা চালু করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের একাডেমিক কাগজপত্র উত্তোলন ও অন্যান্য কাজে গতিশীলতা আনতে গতিশীলতা আসবে। শাবিপ্রবি ছাড়াও আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ সেবা চালু হয়েছে।



এর আগে গত সেপ্টম্বরে ইউজিসি পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর গত ১৯ নভেম্বর থেকে শাবিপ্রবিতে অটোমেশন সিস্টেম সার্ভিস পুরোপুরি চালু করা হয়।


শাবিপ্রবির কম্পিউটার ও তথ্য কেন্দ্র এবং আইসিটি সেলের পরিচালক জনাব অধ্যাপক মুহাম্মদ মাসুম বলেন, এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা ই-পেমেন্টের পাশাপাশি একাডেমিক কাগজপত্র উত্তোলনের ক্লিয়ারেন্স, প্রভিশনাল সার্টিফিকেট, গ্রেডশিট ইত্যাদি ডকুমেন্ট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।



তিনি বলেন, এ ছাড়াও শিক্ষক-কর্মকর্তারা পরিবহন, অডিটোরিয়াম, ভার্চুয়াল ক্লাসরুম, খেলার মাঠ ইত্যাদি বুকিং করতে এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।


এই https://eservice.sust.edu.bd লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।


ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, নাগরিকের সন্তুষ্টি অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি উচ্চশিক্ষা সেবার তালিকা, সেবা প্রদান পদ্ধতি, সেবার মূল্য ও সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার আহ্বান জানান।

এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে ও সব ক্ষেত্রে গতিশীলতা অর্জন হবে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

আরও খবর