সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিক্রি হয়ে গেছে কাতার বিশ্বকাপের ৯০ শতাংশ টিকিট, সবচেয়ে বেশি কিনেছে ১০ দেশ

বিক্রি হয়ে গেছে কাতার বিশ্বকাপের ৯০ শতাংশ টিকিট, সবচেয়ে বেশি কিনেছে ১০ দেশ


কাতার বিশ্বকাপ ঘ’নিয়ে আসছে। এক মাসের চেয়ে কিছুটা বেশি সময় বাকি আছে বিশ্বকাপের। সেপ্টেম্বরের ২৭ তারিখ টিকিট ছাড়ার পর থেকে প্রায় ৯০ শতাংশ টিকিট ইতোমধ্যেই বি’ক্রি হয়ে গেছে।


অনুমেয়ভাবেই বিশ্বকাপের টিকিটের প্রতি সবচেয়ে আগ্রহী স্বাগতিক কাতার। এরপর আছে যুক্তরা’ষ্ট্র। টিকিট ক্রয়ের তালিকায় সেরা পাঁচে নেই দুই হট ফে’ভারিট আর্জেন্টিনা এবং ব্রাজিল। তবে টিকিটের আগ্রহে ব্রাজিলের চেয়ে ঢের এগিয়ে আর্জেন্টাইন সম’র্থকরা।


টিকিট ক্র’য়ের তালিকায় সাত নম্বরে আছে লিওনেল মেসিদের সমর্থকরা আর ৯ নম্বরে আছে নেইমার জুনিয়রদের সমর্থকরা। ২০ নভেম্বর এবারের বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে। এর এক মাস আগে ২৭ সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে ফিফা।


এরপর মাত্র ১২ দিনেই শেষ ২৭ লাখেরও বেশি টিকিট। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের মোট ৩১ লাখ টিকিট ছে’ড়েছে ফিফা। যার মধ্যে অধিকাংশ টিকিটই কে’টেছে স্বাগতিক দেশ কাতার।

স্বাগতিকরা এখন পর্যন্ত ৯ লাখ ৪৭ হাজার ৪৬০টি টিকিট কে’টেছে। দক্ষিণ আমেরিকার দলগুলোর ভেতর বিশ্বকাপে ফেভারিটের তক’মা নিয়ে অংশগ্রহণ করতে আসছে ব্রাজিল এবং আর্জেন্টিনা।


তবে ব্রাজিলের সমর্থকদের যেন এবারের বিশ্বকাপের প্রতি আ’গ্রহই নেই। প্রায় ২২ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিল এবার বিশ্বকাপের টিকিট কে’টেছে মাত্র ৩৯ হাজার ৫৪৬ টি। এদিকে লিওনেল মেসিদের সম’র্থকরা ৬১ হাজার ৮৩টি টিকিট কে’টে সর্বোচ্চ টিকিট সংগ্রহকারীদের তালিকায় আছে ৭ম স্থানে।


সর্বোচ্চ টিকিট কা’টা দেশের তালিকা এবং সংখ্যা: ১. কাতার- ৯ লাখ ৪৭ হাজার ৪৬০টি, ২. যুক্তরাষ্ট্র- ১ লাখ ৪৬ হাজার ৬১৬টি, ৩. সৌদি আরব- ১ লাখ ২৩ হাজার ২২৮টি, ৪. ইংল্যান্ড- ৯১ হাজার ৬৩২টি।

৫. মেক্সিকো- ৯১ হাজার ১৭৩টি, ৬. সংযুক্ত আরব আমিরত- ৬৬ হাজার ১২৭টি, ৭. আর্জেন্টিনা- ৬১ হাজার ৮৩টি, ৮. ফ্রান্স- ৪২ হাজার ২৮৭টি, ৯. ব্রাজিল- ৩৯ হাজার ৫৪৬টি, ১০. জার্মানি- ৩৮ হাজার ১১৭টি।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪১ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে