কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রাজবাড়ীর বঙ্গবন্ধু কলেজের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে ২ জন পাস।

রাজবাড়ীর বঙ্গবন্ধু কলেজের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে ২ জন পাস


শিক্ষার মান ভালো না হলেও জাতির জনক বঙ্গবন্ধুর নাম ব্যবহারের বদৌলতে কলেজটি হয়েছে সরকারি নথিভুক্ত। চলতি বছর কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে মাত্র ২ জন পাস করলেও বাকি ৭৩ জনই ফেল করে। পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ। ফলাফলে হতাশা প্রকাশ করেছেন অবিভাবকসহ এলাকাবাসী।

এমন ঘটনা ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাধীন সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজারের পাশে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু কলেজে। কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০২১ সালে কলেজটি সরকারি হিসেবে নথিভুক্ত হয়। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য ২৭ জন শিক্ষক রয়েছেন। এছাড়াও রয়েছেন ১৪ জন কর্মচারী।

সরেজমিনে গিয়েও দেখা হয়নি কলেজে অধ্যক্ষের সাথে। দেখা যায়নি নোটিশ বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল। সাংবাদিক পরিচয় দিতেই এলোমেলোভাবে কলেজ মাঠে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষক শ্রেণি কক্ষে গিয়ে পাঠদান শুরু করেন। একাধিক শিক্ষকের কাছে পরীক্ষার ফলাফল জানতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অধ্যক্ষের সঙ্গে কথা বলতে বলে দায় সারেন তারা।

কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলামের মুঠোফোনে ফোন করে পরীক্ষার ফলাফল জানতে চাইতেই ব্যস্ত আছি বলে ফোন রেখে দেন।

এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, কলেজটি সরকারি হওয়ার আগে ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হতো। তখন কলেজটি ভালোই চলেছে, পরীক্ষার রেজাল্টও ভালো হয়েছে। বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে শিক্ষকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার।

আরও খবর