অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

খাদ্য সংকট মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ - চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম এভারকেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। ন


রাশিয়া -  ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে আসন্ন খাদ্য সংকট নিয়ে যে উদ্বেগের কথা  বলা হচ্ছে ,  তার মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

   সোমবার (১০ অক্টোবর)  চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠান  শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব বলেন।

 এ সময়  তিনি  আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে কোনো জমি যাতে অনবাদি না থাকে। প্রতিটি আবাদি জমিতেই চাষাবাদ করার নির্দেশ তিনি দিয়েছেন। আমরা বৈশ্বিক পরিস্থিতিতে সতর্ক আছি। আশা করছি খাদ্য সংকটে পড়তে হবে না বাংলাদেশকে। 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম জন সাধারণের নাগালের বাইরে স্বীকার করে মন্ত্রী বলেন, জ্বালানী তেলের দাম বাড়াতে এর প্রভাব সব জায়গাতেই পড়েছে। জন সাধারণের কষ্ট হচ্ছে। আমরাও চেষ্টা করছি। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে হচ্ছে। এরপরও আমরা সয়াবিনের দাম কমিয়েছি। চেষ্টা করছি মানুষেকে স্বস্তি দিতে।

 এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম চালু হওয়ার গুরুত্ব প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী- ২০১৯ সালে আমরা যখন চতুর্থবারের মতো সরকার গঠন করি তখন জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা স্বপ্নের বাস্তবায়ন, আর এ লক্ষ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করা। উন্নত অর্থনীতির দেশগুলোর মানুষের জন্য বিশ্বসেরা ও গুণগতমানের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়টি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, স্বীকৃতিপ্রাপ্ত ও উন্নত সেবা প্রদানে সক্ষম বৈশ্বিক হাসপাতাল চেইন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের কার্যমক্রমের উদ্বোধন আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে।

৪৭০ শয্যার মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল এভারকেয়ার উদ্বোধনী অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করেন টিপিজি গ্রোথের কো-ম্যানেজিং পার্টনার ও এভারকেয়ার গ্রুপের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ম্যাথু হোবার্ট; এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের চেয়ারম্যান বব কুন্দানমাল এবং এভারকেয়ার গ্রুপের গ্রুপ সিইও ম্যাসিমিলিয়ানো কোলেলা।