নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

শ্রাবন্তীকে নারী যৌনকর্মীর সঙ্গে তুলনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-12-2023 04:45:04 pm

সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে আছে হারিয়ানভি ‘ঠুমক ঠুমক’ গান। অনেকে এই গানের তালে নেচে ভিডিও প্রকাশ করেছেন। তাতে গা ভাসালেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।


গাঢ় রঙের সি-থ্রু (স্বচ্ছ) শাড়ি পরে সেই গানের তালেই নেচেছেন শ্রাবন্তী। তারপর ভিডিওটি প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রামে। এরপরই শুরু হয় ট্রলের বন্যা। ভিডিওর কমেন্ট বক্সে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে একটা ছোট হাতির বাচ্চা লাফাচ্ছে।’


বুড়ি বলেও কটাক্ষ করছেন কেউ কেউ। আরেকজন তো শ্রাবন্তীকে নারী যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছেন। সেই ব্যক্তি লিখেছেন, ‘এটা কী নাচ! এত আগে বাইজিখানার সিনেমায় দেখতাম। এইসব করে ছেলে ফাঁসানো এখন হয়ত যাবে না। তাও চেষ্টা চালিয়ে যান। আমরা তো মজা লুটে নিই।’ 

অনেকে আবার অভিনেত্রীর ‘শাড়ি খুলে যাওয়া’র মতো কুৎসিত শঙ্কাও প্রকাশ করেছেন নির্দ্বিধায়। যদিও এসব নোংরা মন্তব্যের প্রতিউত্তর করেননি শ্রাবন্তী। সাধারণত তিনি কোনো প্রতিক্রিয়া দেখান না। এগুলোর তোয়াক্কা না করে নিজের শর্তে বাঁচেন।

এদিকে শোনা জাচ্ছে আবারও জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী। পশ্চিমবঙ্গের গণমাধ্যম জানিয়েছে, নাম ঠিক না হওয়া একটি সিমোয় আবারও অভিনয় করবেন তারা। সিনেমাটি পরিচালনা করবেন অভিমন্যু। প্রযোজনা করবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া। সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার গল্পে নির্মিত হবে সিনেমাটি।


এর আগে অভিমন্যুর ‘গুগলি’ ও ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করেছেন সোহম-শ্রাবন্তী জুটি।


বর্তমানে রাজনীতি নিয়ে বেজায় ব্যস্ত সোহম। এর মাঝেই শেষ করেছেন ‘প্রধান’ সিনেমার কাজ। অন্যদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস বড়পর্দায় আনতে চলেছেন শুভ্রজিৎ মিত্র। এতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে।


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে