মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ভারতের বিরুদ্ধে কেন অভিযোগ, ব্যাখ্যা দিলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-12-2023 03:23:24 pm

শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার সন্দেহের অভিযোগ কেন প্রকাশ্যে তুলেছিলেন, তার ব্যাখ্যা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।


কানাডাভিত্তিক এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রুডো বলেছেন, ওই কাজ তিনি করেছিলেন কানাডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে।


ট্রুডো বলেন, প্রকাশ্যে ওই অভিযোগ তিনি করেছিলেন ভারতকে এই বার্তা দিতে, তারা যেন ওই ঘটনার পুনরাবৃত্তি আর না করে। দেশের নাগরিকদের নিরাপদ রাখতে ওটা ছিল এক অন্য ধরনের হুঁশিয়ারি।


কানাডাভিত্তিক গণমাধ্যম সিটিভি নিউজকে সম্প্রতি ওই সাক্ষাৎকার দিয়েছেন ট্রুডো। তাতে তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ওই অভিযোগ তিনি করেছিলেন এই কারণে যে তার কাছে যে খবর ছিল, তা গণমাধ্যম মারফত জানাজানি হয়ে যেতে পারে। এ ছাড়া তিনি এটাও চেয়েছিলেন, দেশবাসী জানুক-সরকার সবকিছু জানে। পরিস্থিতিটা কেমন, তার সম্যক ধারণা সরকারের আছে।


ট্রুডো সাক্ষাৎকারে বলেন, কানাডার অনেক অধিবাসী দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এটা ভেবে যে তারা সুরক্ষিত নন। নিজ্জরের হত্যার পর শিখ সম্প্রদায়ের অনেকেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। 

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এত দিন ধরে নীরব থেকেছি। কূটনীতির আধারে কথা বলেছি। দেশবাসী যাতে নিরাপদে থাকে, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি। কিন্তু সেই সঙ্গে ভেবে দেখেছি, বাড়তি কিছু একটা করা দরকার। একধরনের হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন। তাই স্পষ্ট করে প্রকাশ্যে বুঝিয়ে দিতে চেয়েছি, আমরা জানি ভারত এর পেছনে আছে এবং তা বিশ্বাস করার মতো কারণও আমাদের হাতে আছে।’


ট্রুডো বলেন, এমন করার কারণ একটাই, ভারতকে বুঝিয়ে দেওয়া যাতে এ ধরনের কাজ তারা আর না করে।


ট্রুডোর অভিযোগ ভারত এখনো স্বীকার করেনি। বারবার বলেছে, ওই অভিযোগ অবাস্তব, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত। ভারত বলেছে, কানাডায় খালিস্তানি উগ্রপন্থীদের উপদ্রব থেকে নজর ঘোরাতে এ অভিযোগ আনা হয়েছে। ট্রুডো তদন্তে সহযোগিতার দাবি জানালেও ভারত তাতে সম্মত হয়নি এখনো। ভারতের দাবি, কানাডার হাতে যা কিছু তথ্য রয়েছে, তা ভারতকে দেওয়া হোক।


আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১১ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে