নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রেমের বদনাম ঘুঁচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-12-2023 02:41:48 am

গত মাসে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। দুজনের কথোপকথনের সেই অডিও রেকর্ডে গানবাংলার কর্ণধার তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুন্নী বিষয়টি পরিস্কার করেন। এদিকে তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুঁচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলী।


দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে এক হাত নেন মুন্নী। এ সময় তাপসও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন শাহরিয়ার নাজিম জয়। এসময় মুন্নী জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিনি। এই পড়তি নায়িকার সঙ্গে তার তেমন পরিচয় নেই। একবার অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য সাক্ষাৎ হয়েছিল তাদের।


এদিকে তাপস মুন্নীর যৌথ সাক্ষাৎকারের সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বুবলী। যেখানে তাপস মুন্নী নিজেদের সংসার জীবনের এক যুগ- সম্পর্কে কথা বলেছেন। এই ভিডিও দিয়ে প্রমাণ হয় তাপস মুন্নীর মাঝে কোনো ফাটল নেই।


বুবলী লিখেছেন, ‘আমাদের শিল্পের সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’


তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমায় অভিনয় করবেন বুবলী। এ ছাড়া আছেন পরীমণি। ছবির পরিচালক তানিম রহমান অংশু। তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে—তা জানা যায়নি।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে