তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কেশবপুরে এক ঘন্টার এসিল্যান্ড হলেন স্কুলছাত্রী অন্তি


কেশবপুরে এক ঘন্টার এসিল্যান্ড হলেন স্কুলছাত্রী অন্তি দাস। এক ঘন্টার জন্য প্রতিকী উপজেলা সহকারী কমিশনারের (ভ‚মি) দায়িত্ব পালন করেছেন স্কুলছাত্রী ওই অন্তি দাস। ১১অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামানের উপস্থিতিতে সে এ প্রতিকী দায়িত্ব পালন করে। মানবাধিকার সংগঠন পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।


শিক্ষার্থী অন্তি দাস উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রবিন দাসের মেয়ে। সে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও এনসিটিএফ-এর শিশু সাংবাদিক। অন্তি দাস সহকারী কমিশনারের (ভ‚মি) প্রতিকী দায়িত্ব পালনকালে বাল্যবিবাহ, নারী নির্যাতন বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অন্তি জানায়, নারী এবং কন্যা শিশুরা নেতৃত্ব এবং ক্ষমতায়নের যদি সামাজিক অবস্থা এবং অবস্থানের ইতিবাচক পরিবেশ পাই তাহলে গোটা পৃথিবী বদলে দেওয়ার সক্ষমতা রাখে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, এমনকি বিরোধী দলীয় নেতাও নারী; তাহলে চেষ্টা করলে ভবিষ্যতে আমরাও ভালো অবস্থানে যেতে পারবো।


উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই দেশের উন্নয়নে কাজ করবে। এ জন্য শিশুদের ছোট থেকেই দেশের জন্য প্রস্তুত করে তুলতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস এবং স্বেচ্ছাসেবক মিনা দাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কপোতাক্ষ মহিলা সংস্থার সভাপতি সুফিয়া পারভিন শিখা প্রমুখ। 

Tag
আরও খবর



6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১২ ঘন্টা ৩৫ মিনিট আগে