কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিলেন অর্থমন্ত্রীর বড় ভাই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের  আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তাফা কামালের প্রচারণার সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অর্থমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। এসময় তিনি ওই সংবাদকর্মীর উদ্দেশ্যে করে বলেন, সাংবাদিকের এতো ভিডিও'র দরকার নেই। সারাক্ষণ খালি ছবি তোলা আর ভিডিও করার কোনো কাজ নাই।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সাংবাদিক মাসুদ রানা বলেন, অর্থমন্ত্রীর কন্যা লালমাইয়ে নৌকার প্রচারণায় এসেছেন তাই আমরা লালমাই উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য হাজতখোলা বাজারে আসি। বক্তব্য ভিডিও করার সময় অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার তেড়ে এসে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন। আরেকজন সাংবাদিকের ক্যামেরা ফেলে দেয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে গোলাম সারওয়ার বলেন, গাজী মামুন নামে কোনো সাংবাদিককে আমি চিনিনা। আর কোনো সাংবাদিকের মোবাইল আমি নেয়নি। পারলে প্রমাণ করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ দেশ রূপান্তরকে বলেন, আসলে সাংবাদিকের ক্যামেরা নেওয়ার বিষয়টি আমি এই মাত্র জানলাম। ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ করলে আমি বিষয়টা দেখবো।


Tag
আরও খবর