লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

সমবায় কর্মকর্তা গালিব খান ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-10-2022 04:22:52 am

ফাইল ছবি



◾ নিউজ ডেস্ক


দেশে অবৈধভাবে সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়ায় সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক গালিব খান ও তার স্ত্রী ইস্টার্ন ব্যাংক কর্মকর্তা তানিয়া সুলতানা রাখির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার (১২ অক্টোবর) দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে এ মামলা করেন। 


এর মধ্যে গালিব খানের বিরুদ্ধে আয়বহির্ভূত ২ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ২৩২ টাকা মূল্যের অবৈধভাবে স্থাবর ও অস্থাবর সম্পদেও খোঁজ পেয়েছে দুদক। এ জন্য তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়েছে। একইভাবে ইস্টার্ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তানিয়া সুলতানার রাখির বিরুদ্ধে ২ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৫২০ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় তার বিরুদ্ধেও একই ধারায় মামলা করেছে দুদক। 


দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ সাংবাদিকদের বলেন, ‘পৃথক দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গালিব খান ও তার স্ত্রী তানিয়া সুলতানা রাখির বিরুদ্ধে গত বছর অনুসন্ধান শুরু করে দুদক। তাদের আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্যতা পাওয়া যায়নি। তাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে এই দম্পতির নামে পৃথক মামলা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘অবেধ সম্পদের মধ্যে ফ্ল্যাট, নগদ অর্থ এবং ফরিদপুরের বিভিন্ন জায়গায় তাদের নামে জমির সন্ধান পাওয়া গেছে। তাছাড়া দুদকের সঙ্গে গালিব খান ও তানিয়া সুলতানার ব্যাখ্যারও মিল পাওয়া যায়নি।


আরও খবর