গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

গাজাবাসী চরম বিপদে আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2023 04:59:57 am


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, গাজাবাসী ভয়ানক বিপদের মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন। গতকাল বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনাহার ও দুর্দশার কথা উল্লেখ করে তেদরোস এই সতর্কতার কথা বলেন।


ডব্লিউএইচও বলেছে, গত মঙ্গলবার গাজার দুটি হাসপাতালে তারা ত্রাণ সরবরাহ করেছে। গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৫টির সক্ষমতা রয়েছে।


গাজাবাসীকে চরম বিপদ থেকে রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও-এর প্রধান। অনাহারে, আহত অবস্থায় ও রোগের ঝুঁকিতে থাকা গাজাবাসীর সহায়তার জন্য ত্রাণকর্মীদের সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, ‘ক্ষুধার্ত লোকজন আজ আমাদের গাড়ি থামিয়েছে এবং খাবারের খোঁজ করেছে।’ হাসপাতালগুলোয় প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে ক্ষুধার্ত মানুষদের কারণে ডব্লিউএইচও-এর গাড়ি বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তেদরোস।


হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ২১ হাজার ১১০-এ পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

আরও খবর
6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

২ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে