কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাবার বকায় অভিমানে কন্যার আত্মহত্যা


হাটহাজারীতে বাবার বকুনি খেয়ে অভিমান করে  বিষপানে আত্মহত্যা করেছে নাদিয়া আকতার পপি (১৬) নামের এক কিশোরী। সোমবার (৩জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাদিয়া হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রামের পশ্চিম পাহাড়ের আবুল কালাম বাচার মেয়ে।

 

থানা ও স্থানীয় প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়, নিহত নাদিয়াকে বিকেলে বাবা বকুনি দিয়েছে একটি মোবাইলের বিষয় নিয়ে। তার ব্যবহৃত মোবাইলটি ভেঙ্গে ফেলে বাবা।এতে অভিমান করে পরিবারের অগোচরে কীটনাশক জাতীয় বিষপান করে। রাতে হঠাৎ বমি করতে দেখলে নিহতের মা শোর চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পতিমধ্যে সে মারা যায়। চমেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করেন।

 

 

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপানে এক কিশোরী নিহত হয়েছে। পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।



আরও খবর