মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী

যুক্তরাষ্ট্রে পুলিশসহ পাঁচজনকে গুলি করে হত্যা, কিশোর গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-10-2022 05:45:43 am


◾ আন্তর্জাতিক ডেস্ক 


যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রেলি শহরে এ ঘটনাটি ঘটে।


কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর ব্যাপক অভিযান শুরু হয়। এ সময় কয়েক ঘণ্টার জন্য শহরের বিভিন্ন অঞ্চল বন্ধ করে দেওয়া হয়। সন্দেহভাজন হামলাকারী কিশোরকে আটক করে নিরাপত্তা বাহিনী।


পুলিশ মুখপাত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলোপাতাড়ি ছোড়া গুলিতে আরও দুজন আহত হয়েছেন। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।


মেয়র মেরি অ্যান বাল্ডউইর জানিয়েছেন, ‘আমেরিকায় বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।’


ক্যারোলিনার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাটিতে নিরাপত্তা সদস্যরা অভিযানে নামেন। এর তিন ঘণ্টা পর পুলিশ একজন সন্দেহভাজনকে একটি বাড়ি থেকে আটক করে হেফাজতে নিয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে।


রয়টার্সের খবরে বলা হয়েছে, আটক কিশোর শ্বেতাঙ্গ।


নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘সন্ত্রাস আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে।’ এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মেয়র ম্যারিও।

আরও খবর