মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ঈশ্বরগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

 ঈশ্বরগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন


অর্থকরী ফসল চাষে,অর্থ পুষ্টি দুই-ই আসে'এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এই কৃষি মেলার উদ্বোধন করা হয়।


বৃহস্পতিবার(১৩ অক্টোবর) দুপুরে  উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন।


উদ্বোধনী অনুষ্ঠানের আগে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোসা.হাফিজা জেসমিনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।


এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান,ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান প্রমুখ।


আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোসা.হাফিজা জেসমিন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


মেলায় ফলদ,ঔষধি,বনজসহ ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ২০ টি স্টল অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনাতন কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

Tag
আরও খবর