শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবারের নির্বাচন: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-01-2024 03:52:11 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ইতিহাসে এবারের নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাচন কমিশন অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে নির্বাচন সুসম্পন্ন করেছে। এমন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি), সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনগণসহ সবাইকে ধন্যবাদ জানান। মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। যেহেতু জনগণ ভোট দিয়েছে, তাই যারা নির্বাচিত হয়েছে তাদের ওপর কোনো অনুযোগ রাখা যাবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। নির্বাচন নিয়ে যারা বড় খেলা খেলতে চেয়েছিল তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে সুযোগ খুঁজবে। এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। আওয়ামী লীগ সরকারে আছে বলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে, সেটি প্রমাণ করেছি। যারা জয়ী হয়েছেন, তাদের সঙ্গে যেন কারো দ্বন্দ্ব না হয়। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। পেছনে শত্রু লেগেই আছে। সংসদে থাকেন বা না থাকেন, দেশ মাটির কল্যাণে সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি আরো বলেন, অনেকে চক্রান্ত ষড়যন্ত্র করছে দুর্ভিক্ষ ঘটানোর। সেটা যেন করতে না পারে সেজন্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের কোনো মাস্টার নেই, জনগণই আমাদের মাস্টার ও শক্তি। ২০৪১ এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, দেশ আর কোনোদিন পেছনে যাবে না। ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আওয়ামী লীগের জয়ী হওয়ার আনন্দ পালন করবো। সবাই সেখানে উপস্থিত থাকবেন।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে