নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জুয়ার অ্যাপে জয়া, ফারিয়া ও অপু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-01-2024 12:33:51 pm

আলোচনা-সমালোচনাও। এবার সেই পথেই হাঁটলেন দেশে জনপ্রিয় তিন নায়িকা জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া। দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হয়েছেন তারা।


এরমধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে। আর তাদের বেশিরভাগেরই দাবি, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন।


একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে (গত বছর অক্টোবর-নভেম্বর) প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো।


বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হয় তিন তারকার সঙ্গে। এরমধ্যে ফারিয়া বলেন, ‘আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি।’


দেশে প্রচার না হলেও, বিষয়টি কি ভারতে বৈধতা কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। জানালেন, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রমোট করেছেন।


এদিকে সম্প্রতি বলিউড-টলিউডের একাধিক তারকারও নাম জড়িয়েছে অনলাইন বেটিং সাইটের সঙ্গে। কয়েক মাস আগে একটি অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি) রণবীর কাপুরকে তলব করেছিল। এ ছাড়া বেটিং অ্যাপের প্রচারে নেমে খবরের শিরোনাম হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।


গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদমাধ্যম, অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী ও সোশ্যাল মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার ওপর বিজ্ঞাপন/ প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ মেনে চলা ব্যতীত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে বলেও জানিয়েছে।


ভারতেও জুয়ার বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে- এমনটা জানালে ফারিয়া বলেন, ‘আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে আমার জানা নেই।’


একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।


অন্যদিকে, অপু বিশ্বাস শুভেচ্ছাদূত হয়েছেন অন্য একটি বেটিং অ্যাপের। নতুন বছরের শুরুতেই তার একটি ভিভিও শুভেচ্ছাবার্তা পোস্ট করেছে ওই সাইটটি।


এ বিষয়ে অপুর সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়া। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?’

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে