ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

নয়নতারার সিনেমা সরিয়ে নিল নেটফ্লিক্স

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-01-2024 12:24:45 am

দক্ষিণী অভিনেত্রী নয়নতারা অভিনীত ‘আন্নাপুরানি’ সিনেমা বিতর্কের মুখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি মুছে ফেলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।


গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নীলেশ কৃষ্ণা নির্মিত ‘আন্নাপুরানি’ সিনেমা। গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এরপর সিনেমাটির বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ ওঠে। গর্জে উঠে ‘বিশ্ব হিন্দু পরিষদ’।


হিন্দু ধর্মালম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেত্রী নয়নতারা, সিনেমাটির লেখক-পরিচালক, নেটিফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষকর্তা মণিকা শেরগিল, জি-স্টুডিওজের চিফ বিজনেস অফিসার শারিক প্যাটেলসহ অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুম্বাইয়ের রমেশ শোলানাঙ্কি। সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে নেয় নেটফ্লিক্স কর্তৃপক্ষ।


আন্নাপুরানি’ সিনেমার সহপ্রযোজক হিসেবে রয়েছে জি স্টুডিওজ। হিন্দু পরিষদের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘সহপ্রযোজক হিসেবে হিন্দু এবং ব্রাহ্মান কমিউনিটির কারো ভাবাবেগে আঘাত করার কোনো প্রয়াস আমাদের ছিল না। সংশ্লিষ্ট সম্প্রদায়কে আঘাত দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করছি।’


‘আন্নাপুরানি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। মূলত, তিনি একজন শেফের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে তার লুক আলাদাভাবে নজর কেড়েছে।

আরও খবর