বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

বাহুবলে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর দ্বন্দ্বে এলাকার উন্নয়ন ও নিবিড় জনসেবা ব্যাহত হচ্ছে


  • সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর দ্বন্দ্বে এলাকার উন্নয়ন ও নিবিড় জনসেবা ব্যাহত হচ্ছে। তাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। অনুসন্ধানে জানা গেছে   এ অর্থ বছরে উপজেলার বিভিন্ন স্থানে জনচলাচলের জন্য জাইকা প্রকল্পের আওতায় ৫১ টি স্ট্রিট লাইট স্হাপনের জন্য টেন্ডার আহ্বান করা হয়। স্ট্রিট লাইট সরবরাহের জন্য সানারজী টেকনোলজিস লিমিটেড কার্যাদেশ লাভ করে। কার্যাদেশ মোতাবেক ওই কোম্পানি স্ট্রিট লাইট গুলো স্হাপনের জন্য মালামাল নিয়ে আসে। মালামাল গুলো উপজেলা পরিষদের নীচ তলায় রেখে কোম্পানির প্রতিনিধি সহকারী ম্যানেজার ( অপারেশন)  মোঃ সুজন সরকার সহ উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কাছে ধর্না দেন। কিন্তুু ৫১ টি স্ট্রিট লাইট বসানোর তালিকা না দেয়ায় কোম্পানির প্রতিনিধি বাহুবলে ৭ দিন অবস্থান করে ৫১ টি লাইটের চুড়ান্ত তালিকা না পেয়ে ১২ অক্টোবর মালামাল গুলো ফেরত নিয়ে চলে যান। কোম্পানির প্রতিনিধি সুজন সরকার জানান বাহুবলে অবস্থান করার জন্য প্রতিদিন কোম্পানিক এক থেকে দেড় হাজার টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে।  স্ট্রিট লাইট গুলো ফেরত যাওয়ার ব্যাপারে মুঠোফোনে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি  জনগুরুত্বপূর্ণ স্হানে ৩৭ টি স্ট্রিট লাইটের তালিকা প্রদান করি বাকী লাইট গুলোর তালিকা ইউএনওর কাছ থেকে দেয়ার জন্য সিদ্ধান্ত প্রদান করা হয়। কোম্পানির লোকজন আমার কাছে আসলে আমি ইউএনওর সাথে যোগাযোগ করার জন্য বলি। কোম্পানির লোকজন ইউএনও কাছে গেলে তিনি নাকি মিটিং না করে তালিকা দিতে পারবেন না। যেখানে আমি গত ৩০ সেপ্টেম্বর উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত দেয়া হয়েছে। তিনি নিছক আমার সাথে বিরুদ্ধের কারণে এলাকার উন্নয়ন কাজ ও নিবিড় সেবা ব্যাহত করছেন।  আমি ইউএনওকে অবিলম্বে বদলীর জন্য সিলেটের  মাননীয়  বিভাগীয় কমিশনার এর কাছ লিখিত দাবি জানিয়েছিল। শুধু তাই নয় আমি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিক বার দাবজানিয়েছি। সর্বশেষ মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদকে লিখিত ভাবে অবগত করেছি।প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ নিচেছব না।  আমি জনগণের আদালতে হাজির হয়ে বিষয়টি অবগত করবো। জনগণ আমাকে ৫ বছরের জন্য সেবক নিয়োজিত করেছ উপজেলা চেয়ারম্যান এর চেয়ারে বসিয়েছেন। 
Tag
আরও খবর