বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2024 01:21:46 pm

মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া পানির নিচে পারমাণবিক অস্ত্র ব্যবস্থারের পরীক্ষা চালিয়েছে। শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেচিএনএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।


উত্তর কোরিয়া এই পরীক্ষাটি তার পূর্ব উপকূলের পানির নিচে করেছে বলে জানা গেছে। তারা এই পারমাণবিক আন্ডারওয়াটার অ্যাটাক ড্রোন পরীক্ষার নাম দিয়েছে ‘হাইল-ফাইভ-২৩’।


কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে পানির নিচে পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তারা এই প্রতিক্রিয়াশীল পদক্ষেপগুলো নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র নৌবাহিনীর বৈরি সামরিক চালচলনকে প্রতিহত করতে।


উত্তর কোরিয়া বারবার বলেছে, যুদ্ধের প্রস্তুতির জন্য তার সামরিক অস্ত্রাগার তৈরি করছে যা ‘যে কোনো সময় শুরু হতে পারে’ কোরিয়ান উপদ্বীপে।


এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উত্তর-দক্ষিণ কোরিয়ার শান্তিপূর্ণভাবে এক হওয়ার লক্ষ্য থেকে সরে গিয়ে দক্ষিণ কোরিয়াকে তাদের ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা করেছেন।


আগেও উত্তর কোরিয়া একই ধরনের পানির নিচে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। কিন্তু এই সপ্তাহে কিম জং উন ওই ঘোষণার পর এই পরীক্ষাটি দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের আভাসকে আরও বাড়িয়ে দিয়েছে।


গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়া প্রকাশ করে তাদের প্রথম সাবমেরিন, যা পারমাণবিক অস্ত্র চালাতে সক্ষম । তারা গত বছরের মার্চ থেকে এই সাবমেরিন দিয়ে হাইল সিস্টেমের পরীক্ষা করার দাবি করে আসছে।


এই অস্ত্র বা তাদের দাবি করা কর্মক্ষমতা সম্পর্কে খুব কম জানা গেলেও বিশ্লেষকরা বলছেন, এগুলো উত্তরের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো ততোটা গুরুত্বপূর্ণ না।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে