অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নন্দীগ্রামে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি করায় চলছে অব্যহত মামলা ও জরিমানা

নন্দীগ্রামে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি করায় চলছে অব্যহত মামলা ও জরিমানা
বগুড়ার নন্দীগ্রামে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে দুই জনের নামে মামলা ও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
তথ্য সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিনের রিধইল দক্ষিণপাড়া মৌজা ও ৫নং ভাটগ্রাম ইউনিনের ভাটগ্রাম মাসিন্দাগাড়ী নামক স্থানে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে পুকুর সংস্কারের নামে ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে মহাসড়ক ও গ্রামীণ রাস্তা গুলো নষ্ট করে আসছিলো একটি চক্র।
এমন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার ১৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিধইল গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে মোহাম্মদ আবু জাফর (৫৫), মোজাম হোসেনের ছেলে আতিকুল ইসলাম (৩৫), একাব্বর হোসেনের ছেলে মোহাম্মদ ওবাইদুল ইসলাম (৪৫) এই ৩ জনের নামে নিয়মিত মামলা দায়ের করেন।
একই অপরাধে ভাটগ্রাম ইউনিনের ভাটগ্রামের মো: বাবলুর ছেলে নুরুন্নবী রহমান (৩৪) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারা মোতাবেক ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এইদিকে ১৩ই জানুয়ারি ৪নং থালতা মাঝগ্রাম ইউনিনের গুলিয়া গোপালপুর মৌজায় ৬৭ শতক জমিতে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে জমি গর্ত করে খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করার অপরাধে মো: কাশেম আলী (৩৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন থালতা মাঝগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জমসের আলী।
এছাড়া গত ৩১ ডিসেম্বর বুড়ইল ইউনিনের পেং হাজারকিতে আবাদি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে জমির মালিক গন্ধর্বপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল মান্নান (৫৫), সহযোগী একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে রেজাউল করিম রেজা (৪৫), এস্কেভেটর (ভেকু) মালিক নাহিদ হোসেনের (৩৫) নামে বুড়ইল ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আকন্দ মামলা দায়ের করেন।
এগুলো বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার বলেন, যে বা যারা পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি করে রাস্তা-ঘাট নষ্ট করবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৮ মিনিট আগে