চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে ৫৫ জনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-01-2024 07:17:57 am

© সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্মরণকালের তীব্র ঠান্ডা পড়েছে। যা এক সপ্তাহ ধরে চলছে এবং এ সপ্তাহের শেষ পর্যন্ত চলতে থাকবে। কানাডার মধ্যপশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দিকে আসছে হীমশীতল ঠান্ডা বাতাস। গত সপ্তাহ থেকে শুরু হওয়া অসহনীয় এ ঠান্ডা ও শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে।


মেম্ফিসের টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে নিউইয়র্কের বাসিন্দাদের সতর্কতা দেওয়া হয়েছে, চলমান এ ঠান্ডার মধ্যে সেখানকার রাস্তাঘাট ঝুঁকিপূর্ণ কালো বরফে ঢেকে যেতে পারে।


আবহাওয়াবিদরা নিউইয়র্ক সিটিতে যে পরিমাণ তুষারপাতের ধারণা করেছিলেন, সেখানে শুক্রবার তার চেয়েও বেশি তুষারপাত হয়েছে। অপরদিকে তীব্র শীতকালীন ঝড় আঘাত হেনেছে প্রশান্ত উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যপশ্চিমাঞ্চল, সমভূমি, দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে। এরসঙ্গে সেখানে যোগ হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা, প্রচণ্ড তুষারপাত, বরফ ঝড়, ফ্রিজিং রেইন এবং তীব্র বাতাস। যা গত দুই সপ্তাহ ধরে চলছে।


আগামী সপ্তাহের আগে এ পরিস্থিতি কাটার কোনো সম্ভাবনা নেই। গত এক সপ্তাহে যে ৫৫ ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ হাইপোথার্মিয়া এবং সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।


শীতকালীন এমন বিরূপ আবহাওয়ায় শুধু টিনাসে ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক। যাকে একটি অস্থায়ী বাড়ির মেঝেতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ির স্পেস হিটারটি উল্টে বন্ধ হয়ে যায়। এরপর ঠান্ডায় জমে মৃত্যু হয় তার।


ঠান্ডার কারণে মেম্ফিসের পানির অনেক পাইপ ভেঙে গেছে। যার কারণে সেখানে পানির চাপ পড়েছে। শুক্রবার লাইট, গ্যাস ও পানি কর্তৃপক্ষ তাদের ৪ লাখ গ্রাহকের সবাইকে পানি ফুটিয়ে পান করার আহ্বান জানিয়েছে। এমনকি দাঁত ব্রাশের জন্য ফোটানো পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। যদি পানি ফোটানো সম্ভব না হয় তাহলে বোতলজাত পানি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আরও খবর