মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে তরল গ্যাসবাহী একটি ট্যাংকারে বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৪ জন। নিহত ৬ জনের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিসের সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।
২৪ জানুয়ারি, বুধবার সকালে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে এ দুর্ঘটনা ঘটে বলে মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) তাদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে।
ওয়েবসাইটে জানানো হয়, ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিসের কর্মী। আহত ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের ১০ জন অগ্নিদগ্ধ, এক শিশু বিষক্রিয়ায় আক্রান্ত এবং বাকি ৩ শিশুকে পরিচর্যার জন্য ভর্তি করা হয়েছে। সূত্র: এনডিটিভি
৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৩১ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৩১ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে