ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছয় প্রকল্পে এক বিলিয়ন ডলারের চীনা সহায়তা চায় বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2024 08:31:27 am

তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক ও ইউনিয়ন পর্যায়ে ফোর-জি সেবা সম্প্রসারণ এবং টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ ছয়টি প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে বাংলাদেশ এক বিলিয়ন ডলারের সহায়তা চায়।


২৪ জানুয়ারি, বুধবার সচিবালয়ে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে চীনের সহায়তায় পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এবার স্মার্ট বাংলাদেশ গঠনে ছয় প্রকল্পে চীনের সহায়তা চায় বাংলাদেশ।


পলক বলেন, এক্ষেত্রে ডাক, টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতে এক বিলিয়ন ডলারের লাইন অব ক্রেডিট সহায়তা চাওয়া হয়েছে। ছয়টি প্রকল্পের মধ্যে রয়েছে আইসিটি নেটওয়ার্ক, জাতীয় ডাটা সেন্টার, টেলিকমিউনিকেশনের আধুনিকায়ন, ডিজিটাল কানেকটিভিটি এবং ইউনিয়ন পর্যায়ে ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণ।


এক্ষেত্রে রাজনৈতিক কূটনীতির চেয়ে বাংলাদেশে অর্থনৈতিক কূটনীতি করতে চায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।


তিনি বলেন, রপ্তানি আয় বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে দুই দেশ একসাথে কাজ করবে। স্টার্টআপেও চীনের বড় বিনিয়োগ আশা করে বাংলাদেশ।


কম সুদে বাংলাদেশকে ৬৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এনডিবিকম সুদে বাংলাদেশকে ৬৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এনডিবি


টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আগামী ৫ বছর চীনের সঙ্গে একসাথে কাজ করারও আশা প্রকাশ করেন জুনাইদ আহমেদ পলক।


এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের এখন একসাথে কাজ করার সময়। চীন সব সময় বাংলাদেশের উন্নয়নের বড় সহযোগী।


তথ্যপ্রযুক্তির কাঠামোগত উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে চীন আরো সহায়তা করবে বলে মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৭ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৭ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৩ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে