খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

উন্নয়ন প্রকল্প যত দ্রুত বাস্তবায়ন, তত বেশি সুবিধা: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-01-2024 04:05:14 am

◾বাসস ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর খরচ কম হবে সেগুলো দ্রুত শেষ করতে হবে। এরপর যথাযথ যাচাই-বাছাই করে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা যত দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো, তত বেশি সুবিধা পাবো।


গতকাল বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভায় এসব কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন যেটা সবচেয়ে বেশি দরকার, অগ্রাধিকার ভিত্তিতে সেটা বেছে নিতে হবে। এখানে যেন দীর্ঘসূত্রিতা না হয়। প্রকল্পগুলো যেন বারবার বিলম্বের মুখে না পড়ে সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। প্রকল্প পরিচালকদের নিয়োগ ও প্রশিক্ষণে গুরুত্বারোপ করতে হবেন।


তিনি আরো বলেন, কোনো উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণের সময় খেয়াল রাখতে হবে আমার দেশের জন্য কী প্রয়োজন। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অহেতুক বড় আকারের প্রস্তাব গ্রহণ করা যাবে না। সেই প্রকল্পে কী পরিমাণ ব্যয় হবে, কী পরিমাণ ঋণ নিতে হবে, সেই ঋণের সুদ কত, সেই ঋণ পরিশোধ করা সক্ষমতা আমাদের আছে কিনা- এসব যাচাই বাছাই করতে হবে।


শেখ হাসিনা বলেন, চলমান যুদ্ধপরিস্থিতির কারণে বিশ্বে একটা অর্থনৈতিকভাবে চাপ আছে। এজন্য আমরা যথাসময়ে বিভিন্ন প্রকল্পে অর্থছাড় করতে পারিনি। এছাড়া নির্বাচনের কারণে সব প্রকল্প একটু ধীর গতিতে চলেছে। এখন আর কোনো কাজ ধীরগতিতে করলে হবে না, দ্রুত ব্যবস্থা নিতে হবে।


সরকার প্রধান বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে আমরা কী কী সুবিধা পাব আর কোনটা আমাদের জন্য বেশি কার্যকর সেটা বাছাই করতে হবে। এছাড়া এলডিসি হিসেবে যে সুবিধাগুলো পেতাম সেগুলোর মধ্যে অনেক কিছুই আমরা আর পাবো না। এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবিলার পথও ভেবে রাখতে হবে।


প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পরিকল্পনার সঙ্গে সঙ্গে আমাদের এই চিন্তাও মাথায় রাখতে হবে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অর্থছাড় বা এর ব্যবহারের ফলে মূল্যস্ফীতি যেন আর না বাড়ে। পাশাপাশি মূল্যস্ফীতি কীভাবে কমিয়ে আনবো সেই ব্যবস্থাও নিতে হবে। এছাড়া অর্জিত প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। মূল্যস্ফীতি যেন কোনোভাবেই প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়। কৃষি, গ্যাস, বিদ্যুৎ প্রভৃতিতে ভর্তুকি ধীরে ধীরে কমিয়ে আনতে হবে।


তিনি বলেন, পাঁচ বছর টাইম ইজ টু শর্ট। সুতরাং পাঁচ বছর দেশের জন্য কাজ করে যেতে হবে। আমরা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়েছি। সেটা মাথায় রেখেই আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। দ্রুত কাজ করতে হবে। কারণ, আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই।


শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশের জনগণের কাছে ঋণী ও কৃতজ্ঞ। বারবার তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছি। স্বাধীনতার সুফল এবং মুক্তিযুদ্ধের চেতনা যেন ঘরে ঘরে পৌঁছাতে পারি সে লক্ষ্যেই আমাদের পথ চলা।

আরও খবর