মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ছোট্ট আমল, ফজিলত ভরপুর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-01-2024 01:54:28 pm

গোনাহ মাফের অসংখ্য আমল রয়েছে। কুরআন-সুন্নায় উঠে এসেছে এসব আমল। এসব আমলের প্রকৃত উদ্দেশ্য হলো বান্দা যেন কোনোভাবেই মুহূর্তের জন্যও আল্লাহর স্মরণ থেকে গাফেল না হয়। আল্লাহকে ভুলে না যায়। বান্দা যতক্ষণ আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ সে গোনাহমুক্ত থাকবে। ছোট্ট একটি তাসবিহ ১০০ বার পড়লেই পাওয়া যাবে এক হাজার নেকি। আবার এক হাজার অপরাধের গোনাহ থেকেও মিলবে মুক্তি। 


হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবাগণকে বললেন, ‘তোমাদের মধ্যে কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম? উপস্থিতদের একজন জানতে চাইলেন, আমাদের একজন কীভাবে এক হাজার নেকি অর্জন করবে?


তিনি বললেন- ‘তোমাদের কেউ ১০০বার তাসবিহ سُبْحَانَ الله (সুবহানাল্লাহ) পড়লেই তার আমলনামায় এক হাজার নেকি লিখে দেওয়া হবে এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। (তিরমিজি, মুসলিম)


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ছোট্ট এ তাসবিহর আমল করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আল্লাহর প্রশংসা ও স্মরণে গোনাহমুক্ত জীবন গঠন করার তাওফিক দান করুন। আমিন।