ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাল হামাস, প্রত্যাখ্যান ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-01-2024 07:15:45 am

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। গণহত্যা বন্ধ করতে ইসরাইলকে যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অন্যদিকে হেগের আদালতের রায় প্রত্যাখ্যান করে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।


আইসিজের আদেশে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরাইলকে নির্দেশ দেয়া হলেও সরাসরি গাজায় অভিযান বন্ধের নির্দেশ দেয়া হয়নি। আদালতের আদেশের পর কী ব্যবস্থা নেয়া হলো, তা এক মাসের মধ্যে আইসিজেতে জানাতে ইসরাইলকে নির্দেশ দেয়া হয়েছে।


রায়কে স্বাগত জানিয়ে হামাস বলেছে, দখলদার ইসরাইলকে একঘরে করতে এবং গাজায় ইসরাইলি বাহিনীর অপরাধগুলো তুলে ধরতে আইসিজের রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের রায়ের ফলে গাজায় ইসরাইলি গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এখন আদালতের এ রায় কার্যকর করতে এগিয়ে আসার জন্য হামাসের পক্ষ থেকে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আইসিজের রায়ের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে আদালতে এ সংক্রান্ত মামলা দায়েরকারী দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তগুলি ন্যায়বিচারের জন্য একটি বিজয়। ইসরায়েলের উচিত গণহত্যার প্ররোচনা বন্ধ করতে ব্যবস্থা নেয়া এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া। এ ছাড়া, আইসিজের রায়ের সময় হেগের আদালতে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালোদি প্যান্ডোর। তিনি আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, ইসরাইল আদালতের এই রায় শুধুমাত্র একটি উপায়ে বাস্তবায়ন করতে পারে। আর তা হচ্ছে যুদ্ধ বন্ধ করা।


অন্যদিকে বিশ্ব সাম্রাজ্যবাদী আমেরিকার মদদপুষ্ট ইসরাইল যথারীতি আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করেছে।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই আদেশ শুধু মিথ্যা নয় বরং আপত্তিকর।


ফিলিস্তিনের গাজায় বর্বর আক্রমণ ও গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই মামলার রায়ে শুক্রবার গাজায় গণহত্যার মত অপরাধ ঠেকাতে এবং বেসামরিক ফিলিস্তিনদের সহায়তা দিতে ইসরায়েলকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আদালত বলেছেন, গণহত্যা কনভেনশনের অনুচ্ছেদ-২ এর সমস্ত ধারা রক্ষায় ইসরায়েলকে তার ক্ষমতার ব্যবহার করতে হবে।


শুধু গাজায় ইসরায়েলি সামরিক পদক্ষেপ দ্রুত বন্ধের আদেশ ছাড়া দক্ষিণ আফ্রিকা যা চেয়েছিল তাঁর বেশিরভাগই পূরণ হয়েছে রায়ে। আদালত ইসরায়েলকে গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গাজায় দেশটির সৈন্যরা যাতে কোনো গণহত্যামূলক কাজ না করে সেটিও নিশ্চিত করতে বলেছে।


আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আদালতের এই রায় প্রমাণ করেছে, কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয়।


এদিকে গাজায় গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ভণ্ডামি বললেন ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির।


নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত ওই আদালতকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই উগ্রপন্থী ইহুদি নেতা লিখেছেন, হেগ শ্মাগ (শ্মাক)। হেগের ইহুদিবিদ্বেষী আদালতের রায় প্রমাণ করে- এই আদালত ন্যায়বিচার চায় না বরং এটি ইহুদি জনগণের ওপর নিপীড়ন সমর্থন করে। হলোকাস্টের সময় তারা নীরব ছিলেন এবং আজ তারা তাদের ভণ্ডামিতে আরও এক স্তর অগ্রসর হয়েছেন। 


আইসিজের রায়ের সমালোচনায় ইতামার বেন গাভির বলেন, আমরা এই ধরনের বিপজ্জনক রায় মেনে চলতে পারি না, যা ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ অস্তিত্বকে ঝুঁকিপূর্ণ করে তোলে। সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই শত্রুকে নির্মূল করতে হবে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত ৬৪ হাজার ৪৮৬ জন। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।


গাজায় ত্রাণ বা মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জন।

আরও খবর