এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮

ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করল বিএনপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2024 03:50:04 am

সংগঠনের শীর্ষ দুই নেতার দ্বন্দ্বের কারণে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।


রুহুল কবির রিজভী বলেন, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ওলামা দল—কেন্দ্রীয় কমিটির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।


জানা গেছে, ২০১৯ সালের ৫ এপ্রিল অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে ওলামা দলের ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু তারা সেই সম্মেলনে করতে পারেনি।


নজরুল ইসলাম দাবি করেন, গঠনতন্ত্রকে উপেক্ষা করে মাওলানা নেছারুল হক অন্য একজনকে জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব করেছেন। এ ছাড়া তিনি স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়মের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকজনের পদায়ন করেছেন। আমি এ সংক্রান্ত অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দিয়েছি।


তিনি আরও বলেন, নেছার সাহেব বলছেন আমাকে নাকি তিনি পাচ্ছেন না। অথচ আমি আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকছি। ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কোনো রদবদল করতে হলে সেটা বিএনপি করবে, এটা করার এখতিয়ার তার নেই।

আরও খবর