জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

গ্রন্থমেলায় কুবি শিক্ষকের বই 'দরজার ওপাশে কালো হাতি'

সংগৃহীত ছবি

অমর একুশে বই মেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হৃদয় রেজওয়ানের গল্পগ্রন্থ 'দরজার ওপাশে কালো হাতি'। এটি তাঁর ৩য় গল্প গ্রন্থ। এছাড়াও তিনি 'মহারাজাধিরাজ' নামে একটি উপন্যাস লিখেছেন।


'দরজার ওপাশে কালো হাতি' গল্পগ্রন্থের প্রচ্ছদ একেঁছেন ফৌজিয়া ভুঁইয়া। গল্পগ্রন্থটি সুবর্ণ প্রকাশনির ২৪২-২৪৪ নং স্টলের পাশাপাশি পাওয়া যাবে রকমারি ডট কমে।


লেখক হৃদয় রেজওয়ান বলেন, আমি গল্প লিখি কারণ আমার চিন্তা করতে ভালো লাগে, আমি চিন্তা করতে ভালোবাসি, চিন্তা যোগাতে ভালো লাগে। বই প্রকাশ পাওয়ার আনন্দ অনেক গভীর। তবে সে বইয়ের প্রকৃত পাঠক সংখ্যা বৃদ্ধি দেখতে পাওয়াটা বিশাল সার্থকতা। 




গল্পগ্রন্থটি সম্পর্কে লেখক বলেন,"পড়তে সহজ, সাতটি ছোট সাদামাটা গল্প সাথে কিছু ভাবনার ঢেউ কিছু প্রশ্ন অল্প নিভু নিভু নয়, সজোরে জ্বলুক চিন্তার দৃপ্ত বাতি বুঝতে যে হবে, ধরতে যে হবে দরজার ওপাশে কালো হাতি।"


তিনি আরও বলেন, বই প্রকাশ সাম্প্রতিক সময়ে কিছুটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। পাঠকের চেয়ে লেখকের সংখ্যাই বেশি মনে হয়। এই স্রোতের মাঝে স্বার্থক ভাবে একজন লেখক হিসেবে গড়ে ওঠার স্বপ্ন আমার।


উল্লেখ্য, লেখকের প্রথম বই "নিভৃত চাঁদের গোধূলি গল্প" পাওয়া যাবে সুবর্ণ প্রকাশনির ২৪২-২৪৪ নং স্টলে এবং "আঁধারবৃক্ষ" ও "মহারাজাধিরাজ" পাওয়া যাবে উপকথা প্রকাশনির ৫৬৪ নং স্টলে।

আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৭ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে