সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

সাগরিকার জোড়া গোলে বাংলাদেশের জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2024 01:41:51 am

নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাগরিকার জোড়ায় নেপালকে হারিয়ে স্বাগতিকরা দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে। বিরতির আগে দুই গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩–১ গোলে হারিয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের শুরুটা হয়েছে দাপটের সঙ্গেই। গত বছর এই কমলাপুরেই অনূর্ধ্ব-২০ নারী সাফের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।


আগামী রবিবার ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।


চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ৮ ফেব্রুয়ারির ফাইনালে। সেই ফাইনালে খেলতে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ বলেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। কোচের চাওয়া পূরণ করে নেপালের বিপক্ষে একপেশে জয় তুলে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।


ক্রসবার বাধা না হলে ম্যাচের ৫ মিনিটের মাথায় দলকে দারুণ এক গোল উপহার দিতে পারতেন স্বপ্না রানী। ৩০ গজ দূর থেকে তাঁর ফ্রি কিকের বল ফিরে আসে ক্রসবারে লেগে। ফিরতি বলে হেড নেন মুনকি আক্তার। সেই হেড ফেরে নেপালের এক ডিফেন্ডারের গায়ে লেগে।


দুই মিনিট পরে আরও এক সুযোগ হাতছাড়া করেন মুনকি আক্তার। মোসাম্মৎ সাগরিকার সঙ্গে বল দেয়া নেয়া করে বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশি ফরোয়ার্ড। সেই শট ঠেকান নেপালি গোলরক্ষক সুজাতা তামাং।


১৪ মিনিটে পূজা দাসের কোনাকুনি শটে বল ডান পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। ছয় মিনিট পর পূজার আরেকটি শট অল্পের জন্য চলে যায় ক্রসবার ঘেঁষে।


বারবার সুযোগ নষ্টে প্রথমার্ধে বাংলাদেশকে ঘিরে যখন হতাশা বাড়ছিল, তখনই ৪০ মিনিটে স্বাগতিক দর্শকেদের উল্লাসে ভাসালেন সাগরিকা। বল বিপদমুক্ত করতে গিয়ে বাংলাদেশ মিডফিল্ডার স্বপ্না রানীর দিকে শট নেন নেপাল গোলরক্ষক সুজাতা তামাং। হেডে স্বপ্না বল বাড়ান বক্সের সামনে থাকা সাগরিকার দিকে। দুই পাশে নেপালের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে হার মানিয়ে বল জালে পাঠান বাংলাদেশি স্ট্রাইকার।


দুই মিনিট পর ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্বাগতিকদের ব্যবধান বাড়ান মুনকি আক্তার। ৪২ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো ইতি খাতুনের পায়ে তুলে দেন নেপাল গোলরক্ষক। নেপালের গোলপোস্ট তখন ফাঁকা। ইতি বল বাড়ান বক্সে থাকা মুনকির দিকে। ঠান্ডা মাথায় চিপ শটে নেপাল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পোস্টে পাঠান মুনকি।


প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করতে পারত বাংলাদেশ। যোগ করা সময়ে সাগরিকাকে বক্সে ফেলে দেন নেপালের সিমরান রায়, রেফারি বাজান পেনাল্টির বাঁশি। পেনাল্টি নেন বাংলাদেশ গোলরক্ষক আফঈদা খন্দকার। কিন্তু সেই শট আটকে যায় ক্রসবারে। ফিরতি বলে সাগরিকাও শট নিলেন ঠিকই, কিন্তু হার মানানো যায়নি নেপাল গোলরক্ষককে।


দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা রানীর ভুলে ব্যবধান কমায় নেপাল। ৫৪ মিনিটে বাংলাদেশের বক্সে বল বাড়ান নেপাল অধিনায়ক সারাহ বজ্রচারিয়া। স্বর্ণা সামনে এগিয়ে এসেছিলেন বল গ্লাভসে নেওয়ার জন্য। বল তার গ্লাভসে যাওয়ার আগেই আচমকা টোকায় বল জালে পাঠান সুকরিয়া মিয়া। 


নেপালকে সমতায় ফেরার সুযোগ না দিয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন সাগরিকা। ৫৭ মিনিটে মাঝমাঠ থেকে ইতি খাতুন লম্বা করে বাড়ান সাগরিকার পায়ে। গায়ে লেগে থাকা নেপালি ডিফেন্ডার মায়া মাসকের বাধা পেরিয়ে, গোলরক্ষককে হার মানিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন সাগরিকা।


হ্যাটট্রিকও পেতে পারতেন সাগরিকা। ৮৯ মিনিটে বাম প্রান্ত ধরে একাই বক্সে ঢুকে পড়েন তিনি। বক্সে তখন ফাঁকায় দাঁড়িয়ে বদলি খেলোয়াড় নবীরন খাতুন। নবীরনকে সুযোগ না দিয়ে নিজেই কোনাকুনি শট নেন সাগরিকা, কিন্তু নেপাল গোলরক্ষকের গায়ে লেগে সেই শট প্রতিহত হলে হ্যাটট্রিক পাওয়া হয়নি তার।


আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৯ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৫ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে