আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন মাসুম আজিজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2022 12:09:28 pm

ফাইল ছবি

◾ বিনোদন ডেস্ক 


একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


সোমবার এক শোক বার্তায় সরকার প্রধান বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী। 


একুশে পদকজয়ী মাসুম আজিজ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান। 


সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, মাসুম আজিজ বৃহস্পতিবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছর শুরুর দিকে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে বাসা আর হাসপাতালেই কাটছিল তার দিন। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 


মাসুম আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদও।


এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মাসুম আজিজ দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। তার মতো গুণী অভিনেতার মৃত্যু দেশের নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।


মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করেছেন। অভিনয়ে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পান তিনি। 

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩২ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৭ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে