যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-02-2024 01:47:46 am

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯ জনে পৌঁছেছে। এছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।


সোমবার (৫ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে বলা হয়েছে, চিলির ভালপারাইসো অঞ্চলে বনের দাবানলে অন্তত ৯৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় সবকিছুর’ ব্যবস্থা করবেন তিনি।


এদিকে রেকর্ড রাখা শুরুর পর থেকে এটিকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। এছাড়া চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।


বিবিসি বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ইলেকটিভ সার্জারি স্থগিত করার এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের অনুমোদনও দিয়েছে। মন্ত্রণালয় একই বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।


এদিকে দাবানল ছড়িয়ে পড়ার পর উদ্ধার পরিষেবাগুলো সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’।


এই পরিস্থিতিতে চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। এল অলিভারের ৬১ বছর বয়সী এক বাসিন্দা এই দাবানলকে ‘নরক’ বলে বর্ণনা করেছেন।


বার্তাসংস্থা এএফপির সাথে কথা বলার সময় রদ্রিগো পুলগার নামের ওই ব্যক্তি বলেন, তিনি তার প্রতিবেশীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, দাবানলে তার নিজের বাড়িটিও জ্বলতে শুরু করেছে।


তিনি আরও বলেন, ‘আমাদের ওপর ছাই বৃষ্টি হচ্ছিল।’


তিনি বলেন, এল অলিভারের বেশিরভাগ বাসিন্দা বয়স্ক মানুষ। তার প্রতিবেশীও এই আগুনে মারা গেছে কারণ তারা তাকে বের করতে পারেননি।


চিলির আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়ার পর গত শনিবার ভিনা ডেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনায় কারফিউও জারি করা হয়।


প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, জারিকৃত কারফিউ চলাচলের রুট মুক্ত রাখতে সাহায্য করবে এবং জরুরি যানবাহনগুলোকে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পৌঁছানোর সুযোগ দেবে।


এদিকে রবিবার প্রায় ১৪০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন। তিনি বলেছেন, জরুরি পরিষেবার পাশাপাশি সামরিক কর্মীদেরও মোতায়েন করা হয়েছে এবং দাবানলের কারণ অনুসন্ধান করা হচ্ছে।


পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানলের কারণে কয়েকশ লোক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

আরও খবর