গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার কাঁমারগাও আইডিয়াল স্কুলের সামনে দোহারমুখী মোটরসাইকেলের পেছন থেকে পরে যায় স্বর্ণা আক্তার (১৭)। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘাতক ট্রাক দোহারের দিকে পালিয়ে যায়। এই ঘটনায় সঙ্গীকে উদ্ধার না করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় মোটরসাইকেল চালক। প্রাথমিক ভাবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এতে যুবককে ঘিরে দেখা দিয়েছে রহস্য। পুলিশ পলাতক ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছে। স্থানীয় এক দোকানী জানান, দুর্ঘটনায় মেয়েটা মারা গেলেও মোটরসাইকেল চালক মেয়েটাকে না ধরে দ্রুত পালিয়ে যায়। নিহত স্বর্ণা ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ফুলতলা, ঢালারপাড় গ্রামের সেকান্দার খালাসীর মেয়ে। সে পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী ছিল। এবিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও খবর