চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

ঢাকাকে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-02-2024 12:59:42 am

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজকের আগে সাত ম্যাচে শুধু একটিতে জিতেছিল সিলেট স্ট্রাইকার্স। যা এসেছিল দুর্দান্ত ঢাকার বিপক্ষে। ফিরতি দেখাতেও একই দলের বিপক্ষে জয় তুলে নিয়েছে সিলেট। যা আসরে দলটির দ্বিতীয় জয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৪ রান করে দুর্দান্ত ঢাকা। জবাবে ছয় বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায় সিলেট স্ট্রাইকার্স। রান তাড়ায় শুরুতেই সবাইকে চমকে দেয় সিলেট। যেখানে দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর। তবে দলটির এ ট্যাক্টিকস কাজে লাগেনি। টেক্টর ৮ রান করলেও খাতাই খুলতে পারেননি সামিত। ফর্মে থাকা জাকির ৮ ও মোহাম্মদ মিঠুন ১৭ রানে বিদায় নেন। ব্যক্তিগত ৩৩ রানে নাজমুল হোসেন শান্ত ফিরলে চাপে পড়ে সিলেট। তখন দলীয় সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ৭৪! কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন রায়ান বার্ল ও বেনি হাওয়েল। শেষ পর্যন্ত ৫৫ রানের অবিচ্ছেদ্য ও মহাগুরুত্বপূর্ণ জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বার্ল ও হাওয়েল। এ সময় তারা যথাক্রমে ২৯ ও ৩০ রানে অপরাজিত ছিলেন। ঢাকার হয়ে শরিফুল তিনটি ও উসমান দুটি উইকেট নেন। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বল হাতে প্রথম ওভারেই সাফল্যের দেখা পান নাঈম হাসান। তার বলে মাত্র ৪ রানে আউট হন সাব্বির হোসেন। শুরুর ধাক্কা সামলে নাঈম শেখ ও সাইফ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা। দুজনে মিলে গড়েন ৭৮ রানের জুটি। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা এই জুটিকে ভাঙেন বেনি হাওয়েল। তার বলে বোল্ড হওয়ার আগে ৪১ রান করেন সাইফ। সাইফ আউট হওয়ার পর আর কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। নাঈম করেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া সাইম আইয়ুব করেন ১০ রান। সিলেটের হয়ে রাজা তিনটি, সামিত দুটি এবং বেনি ও নাঈম একটি করে উইকেট নেন।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে