স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কমিটির সদস্য হলেন এমপি রুয়েল



  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি 

এবং আইন,  বিচার  ও সংসদীয়  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত  হয়েছেন হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের  আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।


গতকাল জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তাকে এই দুই কমিটির সদস্য মনোনীত করা হয়।  এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, আমি দুটি স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।  আমাকে দুটি মন্ত্রণালয়ের সদস্য মনোনীত করায়  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  এছাড়াও এমপি রুয়েল আরো বলেন,  আমি যেন নিজের নির্বাচনী এলাকাসহ সারাদেশে মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে পারি।  এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।

Tag
আরও খবর