বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

চ্যালেঞ্জের নির্বাচনে হারলেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-02-2024 05:42:47 am

পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। অবশেষে ভয়াবহ সহিংসতা, বিরোধীদের দমনপীড়ন এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার মতো একাধিক চ্যালেঞ্জের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ। খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পরাজতি হয়েছেন।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, বৃহস্পতিবারের (৮ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নেতা নওয়াজ শরিফ মানসেহরাতে (নির্বাচনী এলাকা এনএ-১৫) স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত হয়েছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, শাহজাদা গাস্তাসাপ ৭৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর মিয়া নওয়াজ শরিফ ৬৩ হাজার ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নওয়াজ শরিফের জন্য এটিকে বেশ বড় পরাজয় বলেই মনে করা হচ্ছে। যদিও অন্য আরও একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।


সামা টিভি বলছে, অপ্রত্যাশিত এই ফলাফল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নির্বাচনী দৃশ্যপটে একটি বড় বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। অবশ্য মানসেহরাতে হারলেও লাহোরের এনএ-১৩০ আসনেও প্রার্থী হিসেবে রয়েছেন নওয়াজ শরিফ।


ভোট গ্রহণের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ভোটের আনুষ্ঠানিক ফল প্রকাশ করেনি পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অভিযোগ, দলটির সমর্থিত প্রার্থীদের জয়ী হতে দেখে দেরি করা হচ্ছে ফল ঘোষণায়। পর্যবেক্ষদের মতে, অতীতের নির্বাচনগুলোর বিবেচনায় এবারের ফল ঘোষণায় এতটা দেরি হওয়া ‘অস্বাভাবিক’।


পিটিআইয়ের অভিযোগ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীদের জয়ী হতে দেখে নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব করা হচ্ছে। অনেক জায়গায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনের যে পর্দায় ফলাফল প্রদর্শিত হচ্ছিল তা-ও বন্ধ করে দেয়ার অভিযোগ তুলেছেন দলটির নেতারা।


কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল বলছে, ফল প্রকাশে বিলম্ব ভোট কারচুপির লক্ষণ। ষড়যন্ত্র করে জনগণের রায় বদলে ফেলার অপচেষ্টার পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে পিটিআই।


এছাড়া স্থানীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত এখন পর্যন্ত পাওয়া অনানুষ্ঠানিক ফলাফল ইঙ্গিত করছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ভোটে এগিয়ে রয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে, ফলাফল বিলম্বের জন্য ‘ইন্টারনেট সমস্যাকে’ দায়ী করেছেন পাকিস্তানের নির্বাচন কমিশনের বিশেষ সচিব জাফর ইকবাল। একটি নির্বাচনী এলাকার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার সময় এমন দাবি করেন তিনি

আরও খবর

6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৪ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে