গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

মিয়ানমারের ২২ নাগরিকের তিন দিনের রিমান্ড

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে কক্সবাজারের উখিয়ার রহমতের বিল সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে ২২ মিয়ানমার নাগরিককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


১২ ফেব্রুয়ারি, সোমবার উখিয়ার পালংখালী সীমান্ত থেকে অস্ত্রসহ আটকের পর বিজিবির দায়ের করার মামলার শুনানী ছিল। সেই মামলায় ২৩ জনের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।


শুনানী শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক শ্রীজ্ঞান তঞ্চ্যাজ্ঞার আদালত ২২ জনের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একজন অসুস্থ থাকায় তাকে আদালতে আনা হয়নি।


বিষয়টি নিশ্চিত করে মামলাটির তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার (ওসি) তদন্ত নাছির উদ্দিন মজুমদার বলেন, গত ৯ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত দিয়ে অস্ত্রসহ অনুপ্রবেশের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পালংখালী বিওপির নায়েক সুবেদার মো. শহিদুল ইসলাম উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন। সেই মামলা অধিকতর তদন্ত ও কেন অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করছিল তা জানার জন্য আটকদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে ২২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একজন অসুস্থ থাকায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি।


নাছির উদ্দিন আরও বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩ রোহিঙ্গার সবাই উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। স্বাভাবিক কারণে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে তাদের মিয়ানমারের যাওয়ার কথা না। কিন্তু কী কারণে মিয়ানমারে গেল, আর তাদের হাতে অস্ত্র কেন? এসব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।


শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দুপুরে উখিয়া থানায় বিজিবি বাদী হয়ে মামলাটি করে। অনুপ্রবেশকারীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের ১২টি অস্ত্রও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ২৩ জনই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানান পুলিশ সুপার।


গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের সংঘাতের মধ্যে পালিয়ে আসা বিজিপি সদস্যের পাশাপাশি অস্ত্রধারী এসব রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। পরে ৯ ফেব্রুয়ারি বিজিবি বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করে এদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও খবর