সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য অস্ট্রেলিয়ার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-02-2024 11:16:32 am

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। হোয়াটওয়াশ এড়ানোর পাশাপাশি জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। পার্থে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

হোবার্টে প্রথম টি-টোয়েন্টিতে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়ে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। ২২ বলে হাফ-সেঞ্চুরি করা ওয়ার্নার ৩৬ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কায় ৭০ রানে থামেন।

অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ঝড়ে উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের পঞ্চম সেঞ্চুরিতে ৩৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ভারতের অধিনায়ক রোহিত শর্মার সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান ম্যাক্সি। অস্ট্রেলিয়ার করা ৪ উইকেটে ২৪১ রানের জবাবে ৯ উইকেটে ২০৭ রান করলে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ হেরে বসে দু’বারের বিশ^ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ জয় নিশ্চিতের পর এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় অস্ট্রেলিয়া। দলের উইকেটরক্ষক ম্যাথু ওয়েড বলেন, ‘এবার আমাদের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা। প্রথম দুই ম্যাচের মত খেলতে পারলে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করা অসম্ভব কিছু না।’

শেষ টি-টোয়েন্টির জন্য তিন নতুন মুখ ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ক, দুই পেসার জাভিয়ের বার্টলেট ও ওয়েস আগারকে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের অভিষেক হয় ম্যাকগার্ক ও বার্টলেটের। দুই ম্যাচে ৮ উইকেট নেন বার্টলেট। সিরিজের প্রথম ম্যাচে অভিষেকেই ১৭ রানে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। সিরিজের শেষ ম্যাচে ওপেনার হিসেবে ১৮ বলে ৪১ রানের আক্রমনাত্মক ইনিংস খেলেন ম্যাকগার্ক। ২০২১ সালে অভিষেকের পর দেশের হয়ে ২টি ওয়ানডে খেলেছেন আগার। এবার টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষা এই তিনজনের।

সিরিজের হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে ভালো ক্রিকেটার খেলার আশ^াস দিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রান্ডন কিং, ‘প্রথম দুই ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হলেও বোলিং ভালো হয়নি। দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার ২শর বেশি রান করেছে। আমরাও ব্যাটিংয়ে ২শর বেশি রান করেছি, কিন্তু জিততে পারিনি। বোলারদের আরও ভালো করতে হবে। তাহলে ব্যাটারদের রান তাড়া করা সহজ হবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে অস্ট্রেলিয়া ১১টি এবং ওয়েস্ট ইন্ডিজ ১০টি ম্যাচে জিতেছে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪১ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে