সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

নতুন অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে যা যা থাকছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-02-2024 12:22:12 pm

অ্যান্ড্রয়েড ১৫-এর ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করা হয়েছে। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন সংযোজন-বিয়োজন ও উন্নতির বিষয়টিও স্পষ্ট হয়েছে এই প্রিভিউতে। জনপ্রিয় অনেক মোবাইল অপারেটর সিস্টেমেও এই প্রিভিউ পরীক্ষা-নিরীক্ষার আওতায় চলে গেছে। অর্থাৎ নতুন অ্যান্ড্রয়েডের দেখা মিলবে শীঘ্রই। কিন্তু কি আছে নতুন সংস্করণে?


চলুন জেনে নেওয়া যাক কি আছে নতুন এ সংস্করণে...


পারফর্ম্যান্স অপ্টিমাইজেশন


নতুন সংস্করণ আরও স্মুথ হবে বলে জানা গেছে। অ্যান্ড্রয়েড ১৫ ডায়নামিক পারফর্ম্যান্স ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে ডিজাইন করা। ফলে সিপিইউ/জিপিইউ ওয়ার্কলোড আরও উন্নত হবে। শুধু তাই নয়, থার্মাল এফিসিয়েন্সিতেও মনোযোগ দেওয়া হয়েছে অনেক। ডেভেলপাররা এখন মোবাইল ডিভাইসের পারফর্ম্যান্সের দিকে মনোযোগ দিতে পারবেন। কোর ফ্রিকোয়েন্সির দিকে তাদের এত ভাবতে হচ্ছে না আর।


স্বাস্থ্য-সচেতনদের নতুন বার্তা


নতুন সংস্করণে হেলথ কানেক্টে আরও বড় উন্নতি এসেছে। স্বাস্থ্য ও ফিটনেস ডাটা অ্যাপগুলোর ক্ষেত্রে আপডেট এসেছে। এভাবে স্বাস্থ্য-সচেতনরা আরও নিখুঁত ডাটা পাবেন।


ক্রিপ্টোগ্রাফিক নিরাপত্তা


নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে ফাইল ইন্টিগ্রিটি ম্যানেজারে নতুন এপিআই যুক্ত হয়েছে। ফলে অ্যাপ ফাইলের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।


ক্যামেরা টুল আরও উন্নত


কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ক্যামেরাই সব। অ্যান্ড্রয়েড ১৫ ক্যামেরা পারফর্ম্যান্সের দিকেই মনোযোগী হয়েছে বলে মনে হচ্ছে। ইন-অ্যাপ ক্যামেরা কন্ট্রোলের সঙ্গে পাওয়ারের সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে। বিশেষত ভার্চুয়াল মিডি ২.অ ডিভাইস সাপোর্ট ক্যামেরার বড় উন্নতি।


প্রাইভেসি স্যান্ডবক্সের আপডেট


অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে প্রাইভেসি স্যান্ডবক্সে কিছুটা উন্নতি এসেছে। মূলত বিজ্ঞাপনের উদ্দেশ্যে ডাটা সংগ্রহ নিয়ন্ত্রণের দিকেও খানিকটা জোর দেওয়া হয়েছে।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪৭ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬৭ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৫৩ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৬৫ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে