দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’

ইতিহাস বিকৃতি করা এক শ্রেণির জন্মগত সমস্যা : শেখ হাসিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2024 11:33:20 am

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলতে একটা শ্রেণি চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ইতিহাস বিকৃতি করা এক শ্রেণির জন্মগত সমস্যা, তারাই দেশের ক্ষতি করছে। দেশের উন্নয়নে যা কিছুই করেন তাদের কিছুই ভালো লাগে না।’


২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


ভাষা আন্দোলন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু বাঙালির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে। এ সংগ্রামের পথ বেয়েই আমরা মুক্তি অর্জন করেছি। শুধু তাই নয় স্বাধীনতার ইতিহাস থেকেও বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিলো। কোথাকার এক মেজর কোন গ্রামের ওপর দাঁড়িয়ে ঘোষণা দিলো আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এমন বিকৃত ইতিহাসও আমাদের শোনানো হচ্ছে।


২১শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন করতে পারা আওয়ামী লীগের অবদান মন্তব্য করে সরকার প্রধান বলেন, দেশের মানুষের কথা বলতে গিয়ে বারবার জেলে যেতে হয়েছে বঙ্গবন্ধুকে। ২১শে ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে ঘোষণা করা, ছুটি দেওয়া ও শহিদ মিনার তৈরি করার প্রকল্প গ্রহণ ও বাজেট দেয় আওয়ামী লীগ।


ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, রাষ্ট্র পরিচালনার সব ভিত্তিই বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন। একটি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য যেভাবে অগ্রসর হওয়া দরকার ছিল ঠিক সেভাবেই তিনি পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে এগিয়ে গেছেন। মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন।


পাকিস্তানি গোয়েন্দা প্রতিবেদনেই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের প্রমাণ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৮ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে