৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

ঢাবি ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে আগত শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেট অঞ্চলের উপকেন্দ্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের মত এবারও পরীক্ষার্থী-অভিভাবকদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে শাবিপ্রবি ছাত্রলীগ।


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সাহায্য করেছে শাবিপ্রবি  ছাত্রলীগ। 


এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান,  সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ অন্যান্য নেতাকর্মী। 


আয়োজকদের পক্ষে সজিবুর রহমান জানান, দুপুর ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুপেয় পানি, কলম, সিট খুঁজে বের করে দেয়া, মাস্ক বিতরণ, জয় বাংলা বাইক সার্ভিসসহ বিভিন্ন ধরনের সেবা দেয়ার জন্যেই শাবিপ্রবি ছাত্রলীগের এই আয়োজন। 


এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রতিবারের ধারাবাহিকতায় এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি ছাত্রলীগ। আগামী পরীক্ষাগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


 শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)   কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন এ, বি, সি এবং ই এসব ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী ১ হাজার ৪১৭ জন শিক্ষার্থী। আজ, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলমান ছিলো। সব ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 

আরও খবর