বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে হাহাকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-02-2024 04:35:27 pm

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না দীর্ঘ একযুগ। তাই এসিসি ও আইসিসির ইভেন্ট ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ হয় না ক্রিকেট ভক্তদের।


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েষ্ট ইন্ডিজ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, নিউইয়র্কে ক্রিকেটার দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল প্রত্যাশিত ম্যাচের টিকিটের জন্য ক্রিকেটপ্রেমীদের চাহিদা ২শ গুনেরও বেশি।


৩৪ হাজার ধারণক্ষমতার অস্থায়ী নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। স্টেডিয়ামটি এখনও পুরোপুরিভাবে তৈরিই হয়নি।


ঐতিহাসিকভাবেই ওয়েস্ট ইন্ডিজে নির্ধারিত ম্যাচগুলোতে বেশি জনসমাগম হওয়াটাই স্বাভাবিক। তবে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ডালাসের কাছে লডারহিল, দক্ষিণ ফ্লোরিডা এবং গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


বার্তা সংস্থা এএফপিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স বলেন, ‘টিকিটের জন্য মানুষের চাহিদা অবিশ্বাস্য। ব্যালট প্রক্রিয়া থেকেই বুঝা যাচ্ছে টিকিটের জন্য সত্যিই বিশাল চাহিদা রয়েছে।’


পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট নিয়ে জোন্স বলেন, ‘সব বিশ্বকাপেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবার মধ্যে বাড়তি আগ্রহ থাকে। আমার মনে হয়, দু’টি দল যুক্তরাষ্ট্রে খেলতে আসায় এখানকার মানুষের উন্মাদনা দেখতে পারাটা আনন্দের হবে।’


আয়োজকেরা জানিয়েছেন, স্টেডিয়ামের ধারন ক্ষমতা এবং টিকিটের চাহিদার মধ্যে বিপুল পার্থক্য পূরণ করা সম্ভব নয়। তারপরও যতটা সম্ভব মানুষকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে তারা।


ভারত, পাকিস্তান ছাড়াও বিশ্বকাপের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং কানাডা। স্বাগতিক হবার সুবিধায় এই প্রথম বিশ্বকাপে খেলবে যুক্তরাষ্ট্র।

Tag
আরও খবর